ঢাকা ০৯:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ভবদহের ৩০০ কোটি টাকার সেচ প্রকল্প বাতিলের দাবি Logo কেশবপুরে ৪ হাজার পিচ ইয়াবা ও গাঁজাসহ আটক ৩ Logo রামনগরে মাদ্রাসার নির্মাণকাজে আর্থিক সহায়তা দিলেন রাজু আহম্মেদ Logo গণভোটের গণরায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত কোনো ঐক্য নয় Logo আদমদীঘিতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন ও আলোচনা সভা Logo আ’লীগের নৈরাজ্যের প্রতিবাদে কুয়াদায় স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ Logo আ’লীগের নৈরাজ্যের প্রতিবাদে কেশবপুর বিএনপি’র বিক্ষোভ মিছিল Logo রামনগরে বাল্যবিবাহ ও মানবপাচার প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার Logo যশোর সীমান্তে ১৩ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ করল বিজিবি Logo বাঘারপাড়া ডিগ্রি কলেজে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন

ক্যান্সার আক্রান্ত ট্রাকচালকের পাশে দাঁড়ালেন চেয়ারম্যান প্রার্থী শামীম

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১১:৩৮:২৩ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
  • / ৩৭ বার পঠিত

যশোর সদর উপজেলার ১১ নম্বর রামনগর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের শাহাবাটি গ্রামে ক্যান্সারে আক্রান্ত অসুস্থ ট্রাকচালক ওয়াজেদ আলী গাজীকে আর্থিক সহায়তা প্রদান করেছেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মাসুদুর রহমান শামীম।

এ সময় তিনি অসুস্থ ওয়াজেদ আলী গাজীর শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তাঁর চিকিৎসার জন্য আর্থিক সহায়তা তুলে দেন। মানবিক দায়িত্ববোধ থেকে অসুস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর অংশ হিসেবেই তিনি এ সহায়তা প্রদান করেন।

এদিন মাসুদুর রহমান শামীম শাহাবাটি গ্রামে গণসংযোগ করেন। গণসংযোগকালে তিনি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় করেন এবং তাঁদের বিভিন্ন সমস্যা, দুঃখ-দুর্দশা, প্রাপ্তি-অপ্রাপ্তি ও প্রত্যাশার কথা মনোযোগ দিয়ে শোনেন। এলাকার মানুষের অভাব-অভিযোগ ও উন্নয়নসংক্রান্ত সমস্যাগুলো সমাধানে তাঁদের মতামতও গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দেন।

শাহাবাটি গ্রামের গণসংযোগ শেষে একই দিন তিনি বাজুয়াডাঙ্গা গ্রামেও গণসংযোগ করেন। এ সময় স্থানীয় মানুষের সঙ্গে কুশল বিনিময় ও মতবিনিময়ের মধ্য দিয়ে এলাকার সার্বিক পরিস্থিতি এবং জনসাধারণের প্রত্যাশার কথা জানার চেষ্টা করেন।

গণসংযোগকালে তিনি সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ বজায় রেখে তাঁদের সুখ-দুঃখের সঙ্গী হওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

ট্যাগস :

ক্যান্সার আক্রান্ত ট্রাকচালকের পাশে দাঁড়ালেন চেয়ারম্যান প্রার্থী শামীম

আপডেট সময় : ১১:৩৮:২৩ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬