আলোচনায় জামায়াত ও স্বতন্ত্র প্রার্থীরাও
রামনগর ইউপিতে নির্বাচনী হাওয়া; বিএনপির মনোনয়নপ্রত্যাশী ১০ জন
- আপডেট সময় : ০৭:৫৭:২৭ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
- / ২৯৪ বার পঠিত

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে যশোর সদর উপজেলার ১১ নম্বর রামনগর ইউনিয়নে আগাম নির্বাচনী তৎপরতা শুরু হয়েছে। চেয়ারম্যান ও ইউপি সদস্য পদে সম্ভাব্য প্রার্থীরা ইতোমধ্যে মাঠে নেমেছেন। ব্যানার, ফেস্টুন, লিফলেট, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার এবং ব্যক্তিগত গণসংযোগের মাধ্যমে নিজেদের অবস্থান জানান দিচ্ছেন তাঁরা। চায়ের দোকান, হাটবাজার থেকে শুরু করে পাড়া-মহল্লা, সবখানেই এখন নির্বাচনী আলোচনা।
ইউনিয়নটিতে চেয়ারম্যান পদে বিএনপির দলীয় মনোনয়ন পেতে আবেদন করেছেন ১০ জন। তাঁরা হলেন ডা. আব্দুল আজিজ, মারুফ হোসেন, মাছুদুর রহমান শামীম, মিজানুর রহমান বাবলু, রাজু আহমেদ, আসাদুজ্জামান আসাদ, প্রভাষক রমজান আলী, ইনসার আলী বিশ্বাস, মোস্তাফিজুর রহমান টগর ও শামীম হোসেন।
এ ছাড়া জামায়াত-সমর্থিত সম্ভাব্য প্রার্থী হিসেবে মুন্সি নাজমুল হোসেন, জাতীয় পার্টির নুর ইসলাম মিন্টু এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট আফজাল হোসেন ও সার্ভেয়ার আবু জাফরের নাম স্থানীয় পর্যায়ে আলোচনায় রয়েছে।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, সম্ভাব্য প্রার্থীদের মধ্যে মাছুদুর রহমান শামীম ও রাজু আহমেদের প্রচার-প্রচারণা এবং গণসংযোগ চোখে পড়ার মতো। মারুফ হোসেনও বিভিন্ন এলাকায় যোগাযোগ ও প্রচার চালাচ্ছেন। সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট আফজাল হোসেনের পূর্ব অভিজ্ঞতা নিয়েও আলোচনা রয়েছে। অন্যদিকে জামায়াত-সমর্থিত সম্ভাব্য প্রার্থী মুন্সি নাজমুল হোসেনের জনসমর্থন নিয়েও চলছে নানা আলোচনা।
নির্বাচন সামনে রেখে সম্ভাব্য প্রার্থীদের কেউ কেউ সামাজিক ও শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ বাড়াচ্ছেন। বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড ও উপহারসামগ্রী বিতরণের মাধ্যমেও জনসম্পৃক্ততা তৈরির চেষ্টা করছেন অনেকে। তবে প্রার্থীদের যোগ্যতা, অভিজ্ঞতা, অতীত কর্মকাণ্ড ও জনসম্পৃক্ততা নিয়ে ভোটারদের মধ্যে চলছে আলোচনা-সমালোচনা।
স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, রামনগর ইউনিয়নে বিএনপির দলীয় মনোনয়ন নির্বাচনী সমীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। দলটির মনোনয়ন পেতে একাধিক প্রার্থী সক্রিয় থাকায় শেষ পর্যন্ত কে মনোনয়ন পাচ্ছেন, তা নিয়ে নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে কৌতূহল রয়েছে।
চেয়ারম্যান পদের পাশাপাশি ইউনিয়নের নয়টি সাধারণ ওয়ার্ড এবং তিনটি সংরক্ষিত ওয়ার্ডেও সম্ভাব্য প্রার্থীদের তৎপরতা বেড়েছে। বিভিন্ন ওয়ার্ডে একাধিক প্রার্থী মাঠে থাকায় সদস্য পদেও প্রতিদ্বন্দ্বিতার আভাস পাওয়া যাচ্ছে।
১ নম্বর ওয়ার্ড: পরপর তিনবারের সদস্য মোরশেদ আলী মনু খা, আব্দুর রাজ্জাক, আব্দুল ওহাব, সাইফুল ইসলাম, তাইজুল গাজী, জাকির হোসেন ও ইউনুস সরদারের নাম আলোচনায় রয়েছে।
২ নম্বর ওয়ার্ড: সাবেক সদস্য শাহাজান আলী, বর্তমান সদস্য শরিফুল ইসলাম মিন্টু, শওকত আলী চুন্নু, আশিকুর রহমান, হাবিবুর রহমান, মিলন হোসেন, আমিনুর রহমান, আজিজুর রহমান, ইমরান হাসান, ডা. জাকির হোসেন, হারুনর রশিদ, তরিকুল ইসলাম ও রেজাউল করিম রকি।
৩ নম্বর ওয়ার্ড: মোজাহার আলী, জিল্লুর রহমান, জাহাঙ্গীর হোসেন, জাকির হোসেন, জাহাঙ্গীর আলম, জুবায়ের হোসেন আকাশ, শহিদুল ইসলাম সরদার ও ইমতিয়াজ আহমেদ এরশাদ।
১, ২ ও ৩ নম্বর সংরক্ষিত ওয়ার্ড: পারুমা খাতুন, খুকি খাতুন, ইতি খাতুন ও স্মৃতি খাতুন।
৪ নম্বর ওয়ার্ড: জি এম শাহাজান কবীর, গোলাম মোস্তফা, আবু তাহের, সিরাজুল ইসলাম, রুবেল হোসেন ও সাবেক সদস্য ফরিদ উদ্দিন।
৫ নম্বর ওয়ার্ড: আব্দুর রাজ্জাক, আবু রাজ্জাক ওরফে রাজু আহমেদ, মাওলানা রেজাউল করিম, মুরাদ হোসেন বিপুল, তৌফিকুর রহমান, তবিবর রহমান ও সাবেক সদস্য সাংবাদিক জাকির হোসেন।
৬ নম্বর ওয়ার্ড: সাবেক সদস্য মশিয়ার রহমান, জান্নাতুল ইসলাম, আবু সাঈদ, কৃষ্ণপদ বিশ্বাস, ফারুক হোসেন, রাসেল হোসেন, আবুল কাশেম, ইকবাল হোসেন ও মাওলানা শাহাজান আলী।
৪, ৫ ও ৬ নম্বর সংরক্ষিত ওয়ার্ড: জাহানারা বেগম, সাবেক সদস্য মনোয়ারা জামান, তাসলিমা খাতুন, বর্তমান সদস্য নাছরিন সুলতানা ও সাদিয়া আফরিন মিম।
৭ নম্বর ওয়ার্ড: শাহীন হোসেন, বাদল হোসেন বাবু, শহিদুল ইসলাম সদু ও ফজলুর রহমান।
৮ নম্বর ওয়ার্ড: সিরাজুল ইসলাম ওরফে সিরাজ মোল্যা ও মাহাবুর রহমান।
৯ নম্বর ওয়ার্ড: সাবেক সদস্য মোসলেম উদ্দিন, আজিজুল হক আজিজ, জিয়াউর রহমান ও বর্তমান সদস্য জাহিদুল ইসলাম।
৭, ৮ ও ৯ নম্বর সংরক্ষিত ওয়ার্ড: শেফালী খাতুন, তাসলিমা খাতুন ও সাবেক সদস্য খাদিজা খাতুন।
সম্ভাব্য প্রার্থীদের অনেকে ইতোমধ্যে নির্বাচনে অংশ নেওয়ার প্রত্যয় ব্যক্ত করে প্রচার-প্রচারণা চালাচ্ছেন। তবে স্থানীয়দের ধারণা, নির্বাচনের সময় ঘনিয়ে এলে দলীয় মনোনয়ন, রাজনৈতিক সিদ্ধান্ত, প্রার্থীদের ব্যক্তিগত জনপ্রিয়তা এবং মাঠপর্যায়ের সমীকরণে বর্তমান তালিকায় পরিবর্তন আসতে পারে। অনেকে শেষ পর্যন্ত প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়াতেও পারেন।
সব মিলিয়ে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে রামনগরে রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে আগাম তৎপরতা শুরু হয়েছে। চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন কে পাচ্ছেন, ওয়ার্ডগুলোতে কারা শেষ পর্যন্ত প্রার্থী থাকছেন এবং ভোটারদের সমর্থন কার দিকে যাচ্ছে, এসব প্রশ্নই এখন স্থানীয় নির্বাচনী আলোচনার কেন্দ্রবিন্দু।



















