ঢাকা ১০:২৩ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

কেশবপুরে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

তুহিন হোসেন, কেশবপুর
  • আপডেট সময় : ০৬:৪৬:৪১ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
  • / ২৭২ বার পঠিত

যশোরের কেশবপুরে পুলিশের বিশেষ অভিযানে পাঁচ পিস ইয়াবা ট্যাবলেটসহ জাকির হোসেন (৩৪) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার (২২ নভেম্বর) কেশবপুর উপজেলার ২ নং সাগরদাঁড়ি ইউনিয়নের ঝিকরা গ্রামে আলী ওরফে যশের বাড়ির সামনে পাকা রাস্তা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

চিংড়া বাজার পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক শামীম হোসাইনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এ সময় তার সঙ্গে এএসআই নজরুল ও সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন। গ্রেপ্তার জাকির হোসেন কেশবপুর উপজেলার চিংড়া গ্রামের লুৎফর রহমানের ছেলে।

চিংড়া বাজার পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক শামীম হোসাইন জানান, গ্রেপ্তারকৃত জাকির হোসেনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সামারি ট্রায়াল আদালতে বিচারের জন্য যশোরের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

ট্যাগস :

কেশবপুরে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

আপডেট সময় : ০৬:৪৬:৪১ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬