ঢাকা ০৯:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo রামনগরে মাদ্রাসার নির্মাণকাজে আর্থিক সহায়তা দিলেন রাজু আহম্মেদ Logo গণভোটের গণরায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত কোনো ঐক্য নয় Logo আদমদীঘিতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন ও আলোচনা সভা Logo আ’লীগের নৈরাজ্যের প্রতিবাদে কুয়াদায় স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ Logo আ’লীগের নৈরাজ্যের প্রতিবাদে কেশবপুর বিএনপি’র বিক্ষোভ মিছিল Logo রামনগরে বাল্যবিবাহ ও মানবপাচার প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার Logo যশোর সীমান্তে ১৩ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ করল বিজিবি Logo বাঘারপাড়া ডিগ্রি কলেজে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন Logo যশোরে নাশকতা মামলায় আ’লীগের ১৪ নেতা-কর্মী গ্রেফতার Logo জীবননগরে সাবেক স্ত্রী স্বামীকে পিটিয়ে হত্যা

সামাজিক কর্মকাণ্ডে আলোচনায় চেয়ারম্যান প্রার্থী মাইনুদ্দীন

হাফিজুর রহমান, চৌগাছা (যশোর )
  • আপডেট সময় : ১২:৫১:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
  • / ৩০৯ বার পঠিত

যশোরের চৌগাছা উপজেলার ৯ নং স্বরুপদাহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ মাইনুদ্দীন। তিনি চৌগাছা উপজেলা বিএনপির প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি বিভিন্ন সামাজিক ও মানবিক উদ্যোগের সঙ্গে সম্পৃক্ত থাকার কথা জানিয়েছেন তাঁর সমর্থকরা। স্থানীয় পর্যায়ে তাঁর পরিচিতি ও সামাজিক কর্মকাণ্ডের মধ্যে রয়েছে মসজিদ, মাদ্রাসা ও মন্দিরে আর্থিক সহযোগিতা, এলাকার রাস্তা মেরামতে সহায়তা এবং অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো।

এছাড়া মাদ্রাসা ও স্কুলের শিক্ষার্থীদের লেখাপড়ার জন্য সহযোগিতা করে থাকেন বলেও জানা গেছে। শিক্ষার প্রসার, ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন, যোগাযোগব্যবস্থার উন্নতি এবং অসহায় মানুষের কল্যাণে কাজ করার বিষয়গুলোকে তিনি গুরুত্ব দেন বলে তাঁর ঘনিষ্ঠজনেরা জানিয়েছেন।

চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে মোঃ মাইনুদ্দীন স্বরুপদাহ ইউনিয়নের মানুষের সঙ্গে যোগাযোগ রক্ষা করে এলাকার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে কাজ করতে আগ্রহী। স্থানীয় জনগণের প্রত্যাশা, জনপ্রতিনিধি নির্বাচিত হলে ইউনিয়নের উন্নয়ন, শিক্ষা, যোগাযোগব্যবস্থা ও সামাজিক সেবামূলক কর্মকাণ্ডে আরও কার্যকর উদ্যোগ নেওয়া হবে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মঈনুদ্দিন বলেন, একজন জনপ্রতিনিধির মূল্যায়নের ক্ষেত্রে তাঁর সামাজিক কর্মকাণ্ডের পাশাপাশি স্বচ্ছতা, জবাবদিহিতা, উন্নয়ন পরিকল্পনা ও জনগণের প্রতি দায়িত্বশীলতাও গুরুত্বপূর্ণ। আমি আমার সর্বচ্ছ চেষ্টা চালিয়ে যাবো জনগণের পাশে দাড়াতে, দল যদি নমিনেশন দেয়, ইনশাআল্লাহ আমি সফল হব।

ট্যাগস :

সামাজিক কর্মকাণ্ডে আলোচনায় চেয়ারম্যান প্রার্থী মাইনুদ্দীন

আপডেট সময় : ১২:৫১:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬