সংবাদ শিরোনাম :
রামনগরে মাদ্রাসার নির্মাণকাজে আর্থিক সহায়তা দিলেন রাজু আহম্মেদ
নিজস্ব প্রতিবেদক
- আপডেট সময় : ০৯:২৮:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
- / ৩৬ বার পঠিত

যশোর সদর উপজেলার ১১ নম্বর রামনগর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে অবস্থিত নূরে মদিনা হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার নির্মাণকাজে নগদ অর্থসহায়তা প্রদান করা হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জননেতা অনিন্দ্য ইসলাম অমিতের পক্ষ থেকে এ আর্থিক সহায়তা প্রদান করা হয়। মাদ্রাসা ও এতিমখানার নির্মাণকাজ এগিয়ে নেওয়া এবং ধর্মীয় শিক্ষার পরিবেশ উন্নয়নে এ সহায়তা প্রদান করা হয়েছে বলে সংশ্লিষ্টরা জানান।
এ সময় সৌজন্যে ছিলেন রামনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী রাজু আহম্মেদ। স্থানীয়রা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে মাদ্রাসা ও এতিমখানার নির্মাণকাজ দ্রুত সম্পন্ন করার প্রত্যাশা ব্যক্ত করেন।
ট্যাগস :























