ঢাকা ১২:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo পাঁজিয়ায় পানিবন্দি ভিডিপি সদস্য’র বাড়ি পরিদর্শনে আনসার কর্মকর্তা Logo যশোরে উত্তরা হাসপাতালে চিকিৎসা অবহেলায় প্রসূতির মৃত্যুর অভিযোগ Logo মনোহরপুরের গ্রামে গ্রামে গাজী এনামুল হক এমপি Logo যশোর জিলা স্কুলে ২৭২ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা Logo যশোরে ডিবির পৃথক অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ আটক ৩ Logo যশোর রেলস্টেশন মাদ্রাসায় ৭৬তম বার্ষিক ওয়াজ মাহফিল Logo পল্লী বিদ্যুৎতের ঠিকাদারের বিরুদ্ধে মণিরামপুর পৌরসভার অভিযোগ Logo আন্তঃবিশ্ববিদ্যালয় নারী ফুটবলের ফাইনালে মারামারি, আহত ৯ Logo ঝিকরগাছায় জামায়াতের উদ্যোগে ঐতিহাসিক যুব ম্যারাথন অনুষ্ঠিত Logo বিজিবির অভিযানে শাড়ি, কম্বল, কসমেটিকসসহ বিভিন্ন পণ্য জব্দ

পহরডাঙ্গা ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নড়াইল সংবাদদাতা
  • আপডেট সময় : ০৫:০৬:৪৬ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬
  • / ৬৬ বার পঠিত

নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানার ১০ নম্বর পহরডাঙ্গা ইউনিয়নে ‘পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির অংশ হিসেবে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

শনিবার (১৩ জুন) সিএমবি ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় (বাগুডাঙ্গা) মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন পহরডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মল্লিক মাহমুদুল ইসলাম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব কোবাদ শিকদার। এছাড়া উপসহকারী কৃষি কর্মকর্তা স্বপন কুমার মিত্র, ইকবাল শিকদার ও এস এম গোলাম কবির (মিল্টন)সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন।

অনুষ্ঠানে বক্তারা পরিবেশের ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় ব্যাপকভাবে বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ করেন। তারা সকলকে নিজ নিজ অবস্থান থেকে বেশি বেশি গাছ লাগানোর আহ্বান জানান।

পরে অতিথিরা বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির ফলদ ও বনজ গাছের চারা রোপণ করেন। একই সঙ্গে শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দাদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়।

আয়োজকরা জানান, পরিবেশ সুরক্ষা ও সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে ভবিষ্যতেও এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে।

ট্যাগস :

পহরডাঙ্গা ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

আপডেট সময় : ০৫:০৬:৪৬ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬