ঢাকা ০১:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo পাঁজিয়ায় পানিবন্দি ভিডিপি সদস্য’র বাড়ি পরিদর্শনে আনসার কর্মকর্তা Logo যশোরে উত্তরা হাসপাতালে চিকিৎসা অবহেলায় প্রসূতির মৃত্যুর অভিযোগ Logo মনোহরপুরের গ্রামে গ্রামে গাজী এনামুল হক এমপি Logo যশোর জিলা স্কুলে ২৭২ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা Logo যশোরে ডিবির পৃথক অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ আটক ৩ Logo যশোর রেলস্টেশন মাদ্রাসায় ৭৬তম বার্ষিক ওয়াজ মাহফিল Logo পল্লী বিদ্যুৎতের ঠিকাদারের বিরুদ্ধে মণিরামপুর পৌরসভার অভিযোগ Logo আন্তঃবিশ্ববিদ্যালয় নারী ফুটবলের ফাইনালে মারামারি, আহত ৯ Logo ঝিকরগাছায় জামায়াতের উদ্যোগে ঐতিহাসিক যুব ম্যারাথন অনুষ্ঠিত Logo বিজিবির অভিযানে শাড়ি, কম্বল, কসমেটিকসসহ বিভিন্ন পণ্য জব্দ

কচুয়াডাঙ্গা বিলে দেশীয় মাছের পোনা অবমুক্ত

নড়াইল সংবাদদাতা
  • আপডেট সময় : ০৯:৩৪:৩৬ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬
  • / ৬৬ বার পঠিত

নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানার পহরডাঙ্গা ইউনিয়নের কচুয়াডাঙ্গা বিলে দেশীয় প্রজাতির মাছের উৎপাদন বৃদ্ধি এবং জলাশয়ের জীববৈচিত্র্য সংরক্ষণের লক্ষ্যে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।

সোমবার (১৫ জুন) ২০২৫-২৬ অর্থবছরের “দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্প (১ম সংশোধিত)” এর আওতায় আয়োজিত এ কর্মসূচিতে ৩২০ কেজি দেশীয় প্রজাতির মাছের পোনা বিলে অবমুক্ত করা হয়। অবমুক্ত করা মাছের পোনার মধ্যে ছিল পাবদা, গুলসা, টেংরা ও শিং প্রজাতির মাছ।

অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ বলেন, প্রাকৃতিক জলাশয়ে দেশীয় মাছের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে। হারিয়ে যেতে বসা দেশীয় মাছের প্রজাতি সংরক্ষণ এবং উৎপাদন বাড়াতে নিয়মিত পোনা অবমুক্তকরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের উদ্যোগ শুধু জীববৈচিত্র্য রক্ষাই নয়, স্থানীয় মৎস্যসম্পদ উন্নয়ন এবং জেলেদের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নড়াইল জেলা মৎস্য অফিসের সিনিয়র সহকারী পরিচালক মো. জিল্লুর রহমান, কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জিন্নাতুল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা চয়ন বিশ্বাস, পহরডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মল্লিক মাহমুদুল ইসলাম, বাঐশোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহম্মাদী বেগম, কালিয়া প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মো. মনিরুজ্জামান চৌধুরীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আলোচনা শেষে অতিথিরা আনুষ্ঠানিকভাবে কচুয়াডাঙ্গা বিলে মাছের পোনা অবমুক্ত করেন। এ সময় স্থানীয় মৎস্যজীবী ও এলাকাবাসী সরকারের এ উদ্যোগকে স্বাগত জানান। তারা ভবিষ্যতেও দেশীয় মাছের প্রজাতি সংরক্ষণ ও উৎপাদন বৃদ্ধিতে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার দাবি জানান।

সংশ্লিষ্টরা আশা করছেন, অবমুক্তকৃত মাছের পোনা প্রাকৃতিক পরিবেশে বেড়ে উঠলে একদিকে যেমন দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধি পাবে, অন্যদিকে বিলের পরিবেশগত ভারসাম্য রক্ষায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

কচুয়াডাঙ্গা বিলে দেশীয় মাছের পোনা অবমুক্ত

আপডেট সময় : ০৯:৩৪:৩৬ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬