ঢাকা ১২:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বৃদ্ধা মাকে ভরণ-পোষণ না দেওয়ায় ছেলে ও পুত্রবধূর বিরুদ্ধে মামলা

যশোরে বৃদ্ধা মাকে ভরণ-পোষণ না দেওয়া এবং মারধর করে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগে ছেলে ও পুত্রবধূর বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছে। মামলাটি আমলে নিয়ে আদালত আসামিদের বিরুদ্ধে সমন জারির নির্দেশ দিয়েছেন।

গতকাল সদর উপজেলার গোয়ালদহ গ্রামের মৃত আদম আলীর স্ত্রী রোকেয়া বেগম (৭৪) বাদী হয়ে মামলাটি করেন। পরে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সঞ্জয় পাল অভিযোগ গ্রহণ করে আসামিদের বিরুদ্ধে সমন জারির আদেশ দেন। মামলার আসামিরা হলেন রোকেয়া বেগমের ছেলে মনিরুজ্জামান সুমন এবং তার স্ত্রী সারজিনা খাতুন। তারা বর্তমানে যশোর সদর উপজেলার আরবপুর খোয়া রাস্তার পাশে একটি ভাড়া বাসায় বসবাস করছেন।

মামলার অভিযোগে বলা হয়েছে, রোকেয়া বেগম তার পৈত্রিক সম্পত্তি এবং স্বামীর ভিটাবাড়ি বিক্রি করে পাওয়া অর্থ ছেলেকে দেন। ওই অর্থে মনিরুজ্জামান সুমন ও তার স্ত্রী আরবপুর এলাকায় ইট, বালু ও খোয়ার ব্যবসা শুরু করেন। কিন্তু পরবর্তীতে তারা তাকে ও তার প্রতিবন্ধী মেয়েকে আশ্রয় দিতে অস্বীকৃতি জানান এবং কোনো ভরণ-পোষণ প্রদান করেননি।

অভিযোগে আরও উল্লেখ করা হয়, ভরণ-পোষণ দাবি করলে রোকেয়া বেগমকে মারধর করে বাড়ি থেকে বের করে দেওয়া হয়। পরে তিনি গত ৭ মে প্রতিবন্ধী মেয়েকে নিয়ে পিতার বাড়িতে আশ্রয় নিতে বাধ্য হন।

এছাড়া ১০ জুন বিকেলে পুনরায় ছেলের বাসায় গেলে তাদের আবারও মারধর করে তাড়িয়ে দেওয়া হয় বলে মামলায় উল্লেখ করা হয়েছে। পরবর্তীতে ১২ জুন স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা করা হলেও আসামিরা ভরণ-পোষণ দিতে অস্বীকৃতি জানান। ঘটনার পর আদালতে মামলা দায়ের করা হলে বিচারক অভিযোগ গ্রহণ করে আসামিদের বিরুদ্ধে সমন জারির নির্দেশ দেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বৃদ্ধা মাকে ভরণ-পোষণ না দেওয়ায় ছেলে ও পুত্রবধূর বিরুদ্ধে মামলা

আপডেট সময় : ০৯:৫৯:১৩ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬