ঢাকা ০২:১৩ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo পাঁজিয়ায় পানিবন্দি ভিডিপি সদস্য’র বাড়ি পরিদর্শনে আনসার কর্মকর্তা Logo যশোরে উত্তরা হাসপাতালে চিকিৎসা অবহেলায় প্রসূতির মৃত্যুর অভিযোগ Logo মনোহরপুরের গ্রামে গ্রামে গাজী এনামুল হক এমপি Logo যশোর জিলা স্কুলে ২৭২ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা Logo যশোরে ডিবির পৃথক অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ আটক ৩ Logo যশোর রেলস্টেশন মাদ্রাসায় ৭৬তম বার্ষিক ওয়াজ মাহফিল Logo পল্লী বিদ্যুৎতের ঠিকাদারের বিরুদ্ধে মণিরামপুর পৌরসভার অভিযোগ Logo আন্তঃবিশ্ববিদ্যালয় নারী ফুটবলের ফাইনালে মারামারি, আহত ৯ Logo ঝিকরগাছায় জামায়াতের উদ্যোগে ঐতিহাসিক যুব ম্যারাথন অনুষ্ঠিত Logo বিজিবির অভিযানে শাড়ি, কম্বল, কসমেটিকসসহ বিভিন্ন পণ্য জব্দ

যশোরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৭:৪৫:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
  • / ৬৩ বার পঠিত

যশোরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক নারীর মৃত্যু হয়েছে। বুধবার (১৭ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে সদর উপজেলার চূড়ামনকাঠি গ্রামের মেহেরুল্লাহ নগর রেলস্টেশনের কাছে এ দুর্ঘটনা ঘটে।

রেলওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, অজ্ঞাত ওই নারী অসাবধানতাবশত রেললাইন দিয়ে হাঁটার সময় রাজশাহী থেকে ছেড়ে আসা খুলনাগামী মহানন্দা লোকাল ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান। প্রাথমিক তদন্তে এমন তথ্য পাওয়া গেছে।

খবর পেয়ে যশোর রেলওয়ে পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন। এ সময় স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করে নিহত নারীর পরিচয় শনাক্তের চেষ্টা করা হয়। পাশাপাশি তার আঙুলের ছাপ সংগ্রহ করা হয়।

পরবর্তীতে পরিচয় শনাক্তের জন্য যশোর পিবিআইকে অবহিত করা হলে পিবিআইয়ের একটি দল ঘটনাস্থলে গিয়ে বায়োমেট্রিক পদ্ধতিতে আঙুলের ছাপ সংগ্রহ করে। তবে তাৎক্ষণিকভাবে তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের জন্য মরদেহ যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। রেলওয়ে পুলিশ জানিয়েছে, নিহত নারীর পরিচয় শনাক্তে তাদের তৎপরতা অব্যাহত রয়েছে।

যশোরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু

আপডেট সময় : ০৭:৪৫:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬