ঢাকা ০২:১৩ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo পাঁজিয়ায় পানিবন্দি ভিডিপি সদস্য’র বাড়ি পরিদর্শনে আনসার কর্মকর্তা Logo যশোরে উত্তরা হাসপাতালে চিকিৎসা অবহেলায় প্রসূতির মৃত্যুর অভিযোগ Logo মনোহরপুরের গ্রামে গ্রামে গাজী এনামুল হক এমপি Logo যশোর জিলা স্কুলে ২৭২ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা Logo যশোরে ডিবির পৃথক অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ আটক ৩ Logo যশোর রেলস্টেশন মাদ্রাসায় ৭৬তম বার্ষিক ওয়াজ মাহফিল Logo পল্লী বিদ্যুৎতের ঠিকাদারের বিরুদ্ধে মণিরামপুর পৌরসভার অভিযোগ Logo আন্তঃবিশ্ববিদ্যালয় নারী ফুটবলের ফাইনালে মারামারি, আহত ৯ Logo ঝিকরগাছায় জামায়াতের উদ্যোগে ঐতিহাসিক যুব ম্যারাথন অনুষ্ঠিত Logo বিজিবির অভিযানে শাড়ি, কম্বল, কসমেটিকসসহ বিভিন্ন পণ্য জব্দ

যবিপ্রবিতে ঝিনাইদহ ছাত্রকল্যাণ পরিষদের নতুন কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৭:২৫:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬
  • / ৬৭ বার পঠিত

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) অধ্যয়নরত ঝিনাইদহ জেলার শিক্ষার্থীদের সংগঠন ‘ঝিনাইদহ ছাত্রকল্যাণ পরিষদ’-এর নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার সংগঠনের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নতুন কমিটির অনুমোদনের বিষয়টি জানানো হয়।

নবগঠিত কমিটিতে ফুড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী রিয়াদ পারভেজকে সভাপতি এবং মাইক্রোবায়োলজি বিভাগের শিক্ষার্থী কামরুল হাসান সাকিবকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে। এ কমিটি আগামী এক বছর দায়িত্ব পালন করবে।

নবনির্বাচিত সভাপতি রিয়াদ পারভেজ বলেন, যবিপ্রবিতে অধ্যয়নরত ঝিনাইদহ জেলার শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা, সৌহার্দ্য ও যোগাযোগ বৃদ্ধি এবং তাদের কল্যাণে কাজ করাই নতুন কমিটির প্রধান লক্ষ্য। অগ্রজ ও অনুজ শিক্ষার্থীদের সমন্বয়ে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।

নতুন কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি স্বাধীন বিশ্বাস, এম এম তৌফিক ও সোহাগ উদ্দিন; যুগ্ম সাধারণ সম্পাদক সৌমিত্র বিশ্বাস শুভ; সাংগঠনিক সম্পাদক ইয়াসির আরাফাত সিয়াম; সহ-সাংগঠনিক সম্পাদক তানভীর রানা; অর্থ সম্পাদক পারভেজ হাসান; সহ-অর্থ সম্পাদক রাজু আহমেদ; প্রচার ও প্রকাশনা সম্পাদক অমর্ত্য রায়; সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আহাদ আলী; দপ্তর সম্পাদক মাহাবুর রহমান অন্তু; সহ-দপ্তর সম্পাদক রেদোয়ান হক রাতুল; ক্রীড়া সম্পাদক নাফিজ হাসান; সাংস্কৃতিক সম্পাদক পূর্ণিমা খাতুন এবং ছাত্রীবিষয়ক সম্পাদক সুমাইয়া শিমু। এ ছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন শোয়েব আক্তার, হাসিবুর রহমান, সমাপ্তি বিশ্বাস ও প্রত্যয় সাহা।

সংগঠনের নেতারা আশা প্রকাশ করেছেন, নতুন কমিটির নেতৃত্বে ঝিনাইদহ জেলার শিক্ষার্থীদের মধ্যে ভ্রাতৃত্ববোধ, সহযোগিতা ও সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী হবে।

যবিপ্রবিতে ঝিনাইদহ ছাত্রকল্যাণ পরিষদের নতুন কমিটি গঠন

আপডেট সময় : ০৭:২৫:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬