ঢাকা ০২:৫২ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo পাঁজিয়ায় পানিবন্দি ভিডিপি সদস্য’র বাড়ি পরিদর্শনে আনসার কর্মকর্তা Logo যশোরে উত্তরা হাসপাতালে চিকিৎসা অবহেলায় প্রসূতির মৃত্যুর অভিযোগ Logo মনোহরপুরের গ্রামে গ্রামে গাজী এনামুল হক এমপি Logo যশোর জিলা স্কুলে ২৭২ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা Logo যশোরে ডিবির পৃথক অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ আটক ৩ Logo যশোর রেলস্টেশন মাদ্রাসায় ৭৬তম বার্ষিক ওয়াজ মাহফিল Logo পল্লী বিদ্যুৎতের ঠিকাদারের বিরুদ্ধে মণিরামপুর পৌরসভার অভিযোগ Logo আন্তঃবিশ্ববিদ্যালয় নারী ফুটবলের ফাইনালে মারামারি, আহত ৯ Logo ঝিকরগাছায় জামায়াতের উদ্যোগে ঐতিহাসিক যুব ম্যারাথন অনুষ্ঠিত Logo বিজিবির অভিযানে শাড়ি, কম্বল, কসমেটিকসসহ বিভিন্ন পণ্য জব্দ

নড়াগাতীতে ইরেসপো-২ প্রকল্পের আওতায় কিশোরদের প্রশিক্ষণ

নড়াইল সংবাদদাতা
  • আপডেট সময় : ০৯:২৯:০০ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬
  • / ৬৯ বার পঠিত

নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতীতে দরিদ্র মহিলাদের জন্য সমন্বিত পল্লী কর্মসংস্থান সহায়তা প্রকল্প (ইরেসপো-২য় পর্যায়)-এর আওতায় কিশোরদের সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ জুন) নড়াগাতীর দি পাটনা একাডেমি প্রাঙ্গণে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি), কালিয়া, নড়াইলের উদ্যোগে এ প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জিন্নাতুল ইসলাম। তিনি কিশোরদের নৈতিক মূল্যবোধ, সামাজিক সচেতনতা, শিক্ষার গুরুত্ব, মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধসহ বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খান সুমন রানা এবং জয়ন্ত কুমার দাশ। বক্তারা কিশোরদের সুশিক্ষা, প্রযুক্তির ইতিবাচক ব্যবহার এবং সামাজিক দায়িত্ববোধ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুজন কুমার চন্দ্র। তিনি বলেন, ইরেসপো-২ প্রকল্পের মাধ্যমে শুধু দরিদ্র নারীদের অর্থনৈতিক উন্নয়নই নয়, তাদের পরিবারের কিশোর-কিশোরীদের সচেতন, দক্ষ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।

প্রশিক্ষণে অংশগ্রহণকারী কিশোররা বিভিন্ন সামাজিক সমস্যা, স্বাস্থ্য সচেতনতা, শিক্ষা, নেতৃত্ব বিকাশ এবং আত্মউন্নয়ন বিষয়ে গুরুত্বপূর্ণ ধারণা লাভ করে। আয়োজকরা জানান, ভবিষ্যতেও এ ধরনের সচেতনতামূলক ও দক্ষতা উন্নয়নমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, বিআরডিবির কর্মকর্তা-কর্মচারীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি), কালিয়া, নড়াইলের সার্বিক ব্যবস্থাপনায় প্রশিক্ষণ কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়।

ট্যাগস :

নড়াগাতীতে ইরেসপো-২ প্রকল্পের আওতায় কিশোরদের প্রশিক্ষণ

আপডেট সময় : ০৯:২৯:০০ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬