ঢাকা ০১:৪০ পূর্বাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মণিরামপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে শহীদ ইকবাল Logo মণিরামপুরে দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শনে ইউএনও সম্রাট হোসেন Logo কুয়াদার বাজুয়াডাঙ্গা পূজামণ্ডপ পরিদর্শনে বিদ্যুৎ প্রতিমন্ত্রী Logo যশোরে মিল ম্যানেজারকে অচেতন করে টাকা ছিনতাইয়ের অভিযোগ Logo ‘বিদ্রোহী’ ২০২৬ প্রকাশনা উপলক্ষে যশোরে মতবিনিময় সভা Logo গোপালগঞ্জের গোপিনাথপুরে বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত Logo মসজিদ-মন্দির রাজনীতির বাইরে রাখার আহ্বান প্রতিমন্ত্রী অমিতের Logo ঝিকরগাছায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে উপজেলা বিএনপি নেতৃবৃন্দ Logo বাবা-ছেলের ছবি দিয়ে অপপ্রচারের ঘটনায় থানায় অভিযোগ Logo শার্শায় চাঁদার দাবিতে পিস্তল দেখিয়ে হুমকি

বেনাপোল বাস টার্মিনাল থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৯:৫০:১৪ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬
  • / ৫৭ বার পঠিত

যশোরের শার্শা উপজেলার বেনাপোল বাস টার্মিনাল এলাকা থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও এক রাউন্ড গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (১১ জুলাই) বিকেল ৪টার দিকে বেনাপোল পোর্ট বাস টার্মিনাল এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় এসব অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।

৪৯ বিজিবি ব্যাটালিয়নের বেনাপোল ক্যাম্প সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল বিওপির হাবিলদার জাহাঙ্গীর আলমের নেতৃত্বে বিজিবির একটি টহল দল বাস টার্মিনাল এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের একপর্যায়ে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন এবং এক রাউন্ড গুলি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়। তবে অভিযানের সময় এ ঘটনায় জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি।

বেনাপোল ক্যাম্পের সুবেদার মহসিন চৌধুরী জানান, উদ্ধার করা আগ্নেয়াস্ত্র, ম্যাগাজিন ও গুলি আইনগত প্রক্রিয়া শেষে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে। একই সঙ্গে অস্ত্রটির উৎস এবং এর সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে আইনশৃঙ্খলা বাহিনীর তদন্ত অব্যাহত রয়েছে।

ট্যাগস :

বেনাপোল বাস টার্মিনাল থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

আপডেট সময় : ০৯:৫০:১৪ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬