ঢাকা ০৮:৩৭ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

জীবননগর সীমান্তে মাটিতে পুঁতে রাখা বিদেশি পিস্তল-গুলি উদ্ধার

চুয়াডাঙ্গা সংবাদদাতা
  • আপডেট সময় : ০৪:৩১:৫০ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬
  • / ১১৭ বার পঠিত

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার হরিহরনগর গ্রাম থেকে পরিত্যক্ত অবস্থায় মাটিতে পুঁতে রাখা একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও ৩ রাউন্ড গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (৩ জুন) সকালে বিষয়টি নিশ্চিত করেন ঝিনাইদহের মহেশপুর-৫৮ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান।

বিজিবি সূত্রে জানা যায়, মঙ্গলবার (২ জুন) রাত ৯টার পর গোপন সংবাদের ভিত্তিতে বর্ডার গার্ড বাংলাদেশ (৫৮ বিজিবি)-এর মেদিনীপুর ক্যাম্পের নায়েব সুবেদার হারুন অর-রশিদের নেতৃত্বে একটি বিশেষ টহল দল অভিযান পরিচালনা করে। অভিযানে মাটিতে পুঁতে রাখা ও স্কচ টেপে মোড়ানো অবস্থায় ৭.৬৫ এমএম ক্যালিবারের ইতালিয়ান তৈরি একটি পিস্তল, একটি ম্যাগাজিন ও ৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্র ও গুলিগুলো স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে জব্দ তালিকাভুক্ত করে বিজিবির হেফাজতে নেওয়া হয়।

এ বিষয়ে জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলাইমান সেখ জানান, ৫৮ বিজিবির পক্ষ থেকে এ ঘটনায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। পরবর্তীতে উদ্ধারকৃত অস্ত্র ও গুলি থানায় হস্তান্তর করা হয়েছে এবং এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

ট্যাগস :

জীবননগর সীমান্তে মাটিতে পুঁতে রাখা বিদেশি পিস্তল-গুলি উদ্ধার

আপডেট সময় : ০৪:৩১:৫০ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬