ঢাকা ০৮:৫১ পূর্বাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মণিরামপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে শহীদ ইকবাল Logo মণিরামপুরে দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শনে ইউএনও সম্রাট হোসেন Logo কুয়াদার বাজুয়াডাঙ্গা পূজামণ্ডপ পরিদর্শনে বিদ্যুৎ প্রতিমন্ত্রী Logo যশোরে মিল ম্যানেজারকে অচেতন করে টাকা ছিনতাইয়ের অভিযোগ Logo ‘বিদ্রোহী’ ২০২৬ প্রকাশনা উপলক্ষে যশোরে মতবিনিময় সভা Logo গোপালগঞ্জের গোপিনাথপুরে বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত Logo মসজিদ-মন্দির রাজনীতির বাইরে রাখার আহ্বান প্রতিমন্ত্রী অমিতের Logo ঝিকরগাছায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে উপজেলা বিএনপি নেতৃবৃন্দ Logo বাবা-ছেলের ছবি দিয়ে অপপ্রচারের ঘটনায় থানায় অভিযোগ Logo শার্শায় চাঁদার দাবিতে পিস্তল দেখিয়ে হুমকি

যশোরে বিদেশি পিস্তলসহ অস্ত্র ব্যবসায়ী আটক

যশোর দর্পণ ডেস্ক :
  • আপডেট সময় : ১০:৩০:১৩ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬
  • / ৩৬ বার পঠিত

যশোর শহরে র‌্যাবের অভিযানে একটি বিদেশি পিস্তলসহ শাহাদৎ হোসেন (৪১) নামে অস্ত্র ব্যবসার অভিযোগে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। শনিবার (২৫ জুলাই) রাত সোয়া ৮টার দিকে শহরের শংকরপুর চোপদারপাড়া বারেক সড়ক এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

র‌্যাব-৬, সিপিসি-৩ যশোর ক্যাম্প সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কোম্পানি কমান্ডার মেজর ফজলে রাব্বী প্রিন্সের নেতৃত্বে একটি বিশেষ আভিযানিক দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানের একপর্যায়ে শাহাদৎ হোসেনকে তার নিজ বাড়ি থেকে আটক করা হয়। পরে বাড়িতে তল্লাশি চালিয়ে ঘরের সামনে উপুড় করে রাখা একটি প্লাস্টিকের ব্যারেলের নিচ থেকে একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়।  প্রাথমিক জিজ্ঞাসাবাদে শাহাদৎ হোসেন জানিয়েছেন, উদ্ধার হওয়া অস্ত্রটি ভারত থেকে আনা হয়েছিল।

র‌্যাব আরও জানায়, দীর্ঘদিন ধরে শাহাদৎ হোসেন অবৈধ অস্ত্র কারবারের সঙ্গে জড়িত থাকার তথ্য তাদের কাছে ছিল। এছাড়া শংকরপুর রেললাইনের পাশে তার একটি ওয়েল্ডিং কারখানা রয়েছে। ওই কারখানায় গোপনে অস্ত্র তৈরি করা হতো কি না, সে বিষয়টিও গুরুত্বের সঙ্গে তদন্ত করে দেখা হচ্ছে।

এ বিষয়ে র‌্যাব-৬, সিপিসি-৩ যশোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর ফজলে রাব্বী প্রিন্স বলেন, আটক ব্যক্তির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তদন্তের মাধ্যমে এ ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করে তাদের বিরুদ্ধেও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস :

যশোরে বিদেশি পিস্তলসহ অস্ত্র ব্যবসায়ী আটক

আপডেট সময় : ১০:৩০:১৩ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬