ঢাকা ১০:২৬ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বেনাপোলে বিজিবির অভিযানে ৫৩ বোতল বিদেশি মদ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৮:৩৪:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
  • / ২০ বার পঠিত

যশোরের বেনাপোল সীমান্তে বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ৫৩ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার করা মদের আনুমানিক বাজারমূল্য ৭৯ হাজার ৫০০ টাকা।

মঙ্গলবার (২৮ জুলাই ২০২৬) দুপুরে বিজিবির বেনাপোল আইসিপি ক্যাম্পের একটি টহল দল সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে এসব বিদেশি মদ জব্দ করে। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, সীমান্ত দিয়ে মাদক ও অন্যান্য চোরাচালান প্রতিরোধে বিজিবির নিয়মিত নজরদারি এবং বিশেষ গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় পরিচালিত এই অভিযানে বিদেশি মদের চালানটি উদ্ধার করা হয়েছে।

তিনি আরও বলেন, সীমান্ত এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে এবং মাদকসহ সব ধরনের চোরাচালান রোধে বিজিবির অভিযান ভবিষ্যতেও আরও জোরদারভাবে অব্যাহত থাকবে।

ট্যাগস :

বেনাপোলে বিজিবির অভিযানে ৫৩ বোতল বিদেশি মদ উদ্ধার

আপডেট সময় : ০৮:৩৪:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬