ঢাকা ০৫:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মণিরামপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে শহীদ ইকবাল Logo মণিরামপুরে দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শনে ইউএনও সম্রাট হোসেন Logo কুয়াদার বাজুয়াডাঙ্গা পূজামণ্ডপ পরিদর্শনে বিদ্যুৎ প্রতিমন্ত্রী Logo যশোরে মিল ম্যানেজারকে অচেতন করে টাকা ছিনতাইয়ের অভিযোগ Logo ‘বিদ্রোহী’ ২০২৬ প্রকাশনা উপলক্ষে যশোরে মতবিনিময় সভা Logo গোপালগঞ্জের গোপিনাথপুরে বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত Logo মসজিদ-মন্দির রাজনীতির বাইরে রাখার আহ্বান প্রতিমন্ত্রী অমিতের Logo ঝিকরগাছায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে উপজেলা বিএনপি নেতৃবৃন্দ Logo বাবা-ছেলের ছবি দিয়ে অপপ্রচারের ঘটনায় থানায় অভিযোগ Logo শার্শায় চাঁদার দাবিতে পিস্তল দেখিয়ে হুমকি

যশোরে দুই হোটেলে অভিযান, নারীসহ ১০ জন আটক

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১০:২৭:১৯ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬
  • / ৩০ বার পঠিত

যশোর শহরের বড়বাজার এলাকায় অভিযান চালিয়ে হোটেল স্বপ্নপুরী ও হোটেল পলাশসহ আশপাশের এলাকা থেকে নারীসহ ১০ জনকে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ। এ সময় ৩০ বোতল দেশীয় মদ উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে ওই দুই হোটেলে অনৈতিক কর্মকাণ্ড চলছে—এমন তথ্যের ভিত্তিতে বুধবার (১২ আগস্ট) সেখানে অভিযান চালানো হয়। অভিযানে হোটেল স্বপ্নপুরী ও হোটেল পলাশ থেকে দুই নারীকে আটক করা হয়। এ ছাড়া বড়বাজারের বাবুবাজার গলিতে অবৈধভাবে দেশীয় মদ বিক্রির অভিযোগ এবং সন্দেহজনক চলাফেরার কারণে আরও কয়েকজনকে আটক করা হয়। অভিযানে ওই এলাকা থেকে ৩০ বোতল দেশীয় মদ উদ্ধার করা হয়েছে।

আটক ব্যক্তিরা হলেন, শেখহাটি গ্রামের বিথি, রুপদিয়ার শাহিলা আক্তার, চৌগাছার মনিরুজ্জামান, বিরামপুর কালীতলার রাসেল, আমদাবাদ গ্রামের ইকবাল হোসেন, ঘুরুলিয়ার সাইদ হোসেন, রেলগেট পশ্চিমপাড়ার আব্দুস সাত্তার, মণিরামপুরের বিজয়রামপুর গ্রামের জাকির হোসেন, ঘোপ জেলরোডের আবু তাহের ও ছোট বালিয়াডাঙার শরিফুল ইসলাম। অভিযানে নেতৃত্ব দেন কোতোয়ালি থানার ইন্সপেক্টর (তদন্ত) কাজী বাবুল। এ সময় ইন্সপেক্টর (অপারেশন) মমিনুল হকসহ থানার অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

কোতোয়ালি থানার ইন্সপেক্টর (তদন্ত) কাজী বাবুল বলেন, দুই হোটেলে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগের পাশাপাশি বাবুবাজার গলিতে অবৈধভাবে দেশীয় মদ বিক্রির তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানে নারীসহ মোট ১০ জনকে আটক এবং ৩০ বোতল দেশীয় মদ উদ্ধার করা হয়েছে  আটক ব্যক্তিদের থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস :

যশোরে দুই হোটেলে অভিযান, নারীসহ ১০ জন আটক

আপডেট সময় : ১০:২৭:১৯ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬