ঢাকা ০৪:৫১ পূর্বাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মণিরামপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে শহীদ ইকবাল Logo মণিরামপুরে দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শনে ইউএনও সম্রাট হোসেন Logo কুয়াদার বাজুয়াডাঙ্গা পূজামণ্ডপ পরিদর্শনে বিদ্যুৎ প্রতিমন্ত্রী Logo যশোরে মিল ম্যানেজারকে অচেতন করে টাকা ছিনতাইয়ের অভিযোগ Logo ‘বিদ্রোহী’ ২০২৬ প্রকাশনা উপলক্ষে যশোরে মতবিনিময় সভা Logo গোপালগঞ্জের গোপিনাথপুরে বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত Logo মসজিদ-মন্দির রাজনীতির বাইরে রাখার আহ্বান প্রতিমন্ত্রী অমিতের Logo ঝিকরগাছায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে উপজেলা বিএনপি নেতৃবৃন্দ Logo বাবা-ছেলের ছবি দিয়ে অপপ্রচারের ঘটনায় থানায় অভিযোগ Logo শার্শায় চাঁদার দাবিতে পিস্তল দেখিয়ে হুমকি
চীনা নাগরিকসহ আটক ২

যশোরে ব্যাংক হিসাব হ্যাক করে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ 

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১০:০১:৫৪ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬
  • / ৩৮ বার পঠিত

যশোরে ইসলামী ব্যাংকের এক গ্রাহকের ব্যাংক হিসাব হ্যাক করে সাত লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে চীনা নাগরিকসহ প্রতারক চক্রের দুই সদস্যকে আটক করেছে পুলিশ।

বুধবার (১৯ আগস্ট) বিকেলে যশোর শহরের আরএন রোড এলাকার একটি দোকান থেকে স্থানীয়দের সহায়তায় তাঁদের আটক করা হয়। আটক দুজন হলেন চীনা নাগরিক চাওশিং এবং যশোর শহরের শংকরপুর এলাকার আফজাল হোসেনের ছেলে ইব্রাহিম। তাঁরা বর্তমানে কোতোয়ালি মডেল থানা পুলিশের হেফাজতে রয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, যশোর শহরের মিঠু হার্ডওয়্যার স্টোরের মালিক মিঠু মজুমদারের সঙ্গে পরিচয়ের সূত্র ধরে কয়েকজন ব্যক্তি নিয়মিত তাঁর দোকান থেকে বিভিন্ন মালামাল কিনতেন। নিজেদের যশোর আইটি পার্কে কর্মরত বলে পরিচয় দিতেন তাঁরা।

মিঠু মজুমদার জানান, গত সোমবার চীনা নাগরিক চাওশিং, ইমরানসহ কয়েকজন তাঁর দোকানে যান। তাঁরা প্রায় ৪৬ হাজার টাকার পণ্য কেনেন। এরপর মোবাইল ব্যাংকিং অ্যাপের মাধ্যমে তাঁর ব্যাংক হিসাবে সাত লাখ টাকা পাঠানো হয়। পণ্যের দাম বাদে বাকি টাকা ফেরত দেওয়ার কথা বলে তাঁর কাছ থেকে একটি ব্যাংক চেক নেয় চক্রটি।

নিজের হিসাবে সাত লাখ টাকা জমা হওয়ার বিষয়টি নিশ্চিত হয়ে এবং পূর্বপরিচয়ের কারণে তিনি চেকটি তাঁদের দেন। পরে ওই চেকের মাধ্যমে ব্যাংক থেকে পুরো সাত লাখ টাকা তুলে নেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি।

এরপর ইসলামী ব্যাংক কর্তৃপক্ষ মিঠু মজুমদারকে ডেকে বিষয়টি জানায়। তখন তিনি জানতে পারেন, ঢাকার টঙ্গী এলাকার ইসলামী ব্যাংকের একটি শাখার এক গ্রাহকের ব্যাংক হিসাব হ্যাক করে সাত লাখ টাকা তাঁর হিসাবে স্থানান্তর করা হয়েছিল। পরে তাঁর দেওয়া চেকের মাধ্যমে সেই টাকা তুলে নেওয়া হয়। এ ঘটনায় মিঠু মজুমদার কোতোয়ালি মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

মিঠু মজুমদার বলেন, প্রতারণার ঘটনায় শেষ পর্যন্ত দায় আমার ওপরই এসে পড়ে। বুধবার বিকেলে আরএন রোড এলাকার আরেকটি দোকানে চীনা নাগরিক ও ইব্রাহিমকে দেখতে পাই। পরে স্থানীয়দের সহায়তায় তাঁদের আটক করে পুলিশে সোপর্দ করা হয়।

যশোর কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল বলেন, দুইজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। আটক চীনা নাগরিকের নাম প্রাথমিকভাবে চাওশিং জানা গেলেও তাঁর বিস্তারিত পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।

তিনি আরও বলেন, ঘটনার সঙ্গে আরও কারা জড়িত এবং হ্যাক হওয়া ব্যাংক হিসাব থেকে কীভাবে টাকা স্থানান্তর ও উত্তোলন করা হয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।

ট্যাগস :

চীনা নাগরিকসহ আটক ২

যশোরে ব্যাংক হিসাব হ্যাক করে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ 

আপডেট সময় : ১০:০১:৫৪ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬