ঢাকা ০২:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo পাঁজিয়ায় পানিবন্দি ভিডিপি সদস্য’র বাড়ি পরিদর্শনে আনসার কর্মকর্তা Logo যশোরে উত্তরা হাসপাতালে চিকিৎসা অবহেলায় প্রসূতির মৃত্যুর অভিযোগ Logo মনোহরপুরের গ্রামে গ্রামে গাজী এনামুল হক এমপি Logo যশোর জিলা স্কুলে ২৭২ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা Logo যশোরে ডিবির পৃথক অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ আটক ৩ Logo যশোর রেলস্টেশন মাদ্রাসায় ৭৬তম বার্ষিক ওয়াজ মাহফিল Logo পল্লী বিদ্যুৎতের ঠিকাদারের বিরুদ্ধে মণিরামপুর পৌরসভার অভিযোগ Logo আন্তঃবিশ্ববিদ্যালয় নারী ফুটবলের ফাইনালে মারামারি, আহত ৯ Logo ঝিকরগাছায় জামায়াতের উদ্যোগে ঐতিহাসিক যুব ম্যারাথন অনুষ্ঠিত Logo বিজিবির অভিযানে শাড়ি, কম্বল, কসমেটিকসসহ বিভিন্ন পণ্য জব্দ

কালিয়ায় অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নড়াইল সংবাদদাতা
  • আপডেট সময় : ০৬:১৬:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
  • / ৫৪ বার পঠিত

শিক্ষার্থীদের মেধা বিকাশ, সাফল্যের স্বীকৃতি ও সুন্দর ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানার জয়নগর এলাকায় দি পাটনা একাডেমীতে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৫ আগস্ট) আয়োজিত এ অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা দেওয়া হয়। শিক্ষার্থীদের সাফল্যে শিক্ষক ও অভিভাবকেরা সন্তোষ প্রকাশ করেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার্থীদের মেধা ও প্রতিভা বিকাশে বিদ্যালয়ের পাশাপাশি অভিভাবকদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টায় শিক্ষার মান আরও উন্নত করা সম্ভব। শিক্ষার্থীদের অর্জন শুধু তাদের ব্যক্তিগত সাফল্য নয়; এটি শিক্ষক, অভিভাবক ও শিক্ষাপ্রতিষ্ঠানের সম্মিলিত অর্জন।

অনুষ্ঠানে দি পাটনা একাডেমীর সভাপতি খান সুমন রানা, জয়নগর ইউনিয়ন বিএনপির সভাপতি খান আবুল হোসেন, একাডেমীর প্রধান শিক্ষক জয়ন্ত কুমার দাশ, সহকারী প্রধান শিক্ষক ডা. বুলবুল কবীর, দীপক কুমার পাল, শিউলী পারভীন, রমা রায় ও কল্যাণ ভৌমিকসহ শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

পরে কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা তুলে দেওয়া হয়। একই সঙ্গে তাঁদের আগামী দিনের শিক্ষা ও কর্মজীবনে সাফল্য কামনা করা হয়।

বক্তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও দি পাটনা একাডেমী শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা প্রদানের পাশাপাশি নৈতিক মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ট্যাগস :

কালিয়ায় অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

আপডেট সময় : ০৬:১৬:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬