ঢাকা ০৭:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মণিরামপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে শহীদ ইকবাল Logo মণিরামপুরে দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শনে ইউএনও সম্রাট হোসেন Logo কুয়াদার বাজুয়াডাঙ্গা পূজামণ্ডপ পরিদর্শনে বিদ্যুৎ প্রতিমন্ত্রী Logo যশোরে মিল ম্যানেজারকে অচেতন করে টাকা ছিনতাইয়ের অভিযোগ Logo ‘বিদ্রোহী’ ২০২৬ প্রকাশনা উপলক্ষে যশোরে মতবিনিময় সভা Logo গোপালগঞ্জের গোপিনাথপুরে বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত Logo মসজিদ-মন্দির রাজনীতির বাইরে রাখার আহ্বান প্রতিমন্ত্রী অমিতের Logo ঝিকরগাছায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে উপজেলা বিএনপি নেতৃবৃন্দ Logo বাবা-ছেলের ছবি দিয়ে অপপ্রচারের ঘটনায় থানায় অভিযোগ Logo শার্শায় চাঁদার দাবিতে পিস্তল দেখিয়ে হুমকি

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপণ

রাঙামাটি সংবাদদাতা
  • আপডেট সময় : ০৪:১২:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
  • / ৪৫ বার পঠিত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাঙামাটিতে মাছ অবমুক্তকরণ, বৃক্ষরোপণ ও দলীয় সঙ্গীত পরিবেশনসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে।

মঙ্গলবার সকাল ১০টায় রাঙামাটি ফায়ার সার্ভিস ঘাটে জেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক নুরুল কবীর বাচার সভাপতিত্বে মাছ অবমুক্তকরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি-২৯৯ আসনের সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী দীপেন দেওয়ান এমপি।

মাছ অবমুক্তকরণ শেষে ফায়ার সার্ভিস প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। এ সময় পরিবেশের ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং জলজ সম্পদ রক্ষায় বিভিন্ন বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা বিএনপির সহ-সভাপতি সাইফুল ইসলাম চৌধুরী ভুট্টো, সহ-সভাপতি সাইফুল ইসলাম পনির, সিনিয়র যুগ্ম সম্পাদক আলী বাবর, সদর উপজেলা বিএনপির সভাপতি ও জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মুজিবুর রহমান, সদর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক মাহবুবুর রহমান, জেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক নুরুল কবীর বাচাসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

পরে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলীয় কার্যালয়ে আয়োজিত কর্মসূচিতে দলীয় সঙ্গীত পরিবেশন করা হয়। এ সময় নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এসব কর্মসূচিতে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ অংশ নেন।

ট্যাগস :

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপণ

আপডেট সময় : ০৪:১২:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬