ঢাকা ০৭:৪০ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বাকশিস সাতক্ষীরা জেলা শাখার নব-নির্বাচিত কমিটির দায়িত্বভার হস্তান্তর Logo খুলনায় ৩৯৪ মণ্ডপে দুর্গাপূজায় এসআরবি’র তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা Logo যশোরে আমগাছ থেকে পড়ে এক ব্যক্তির মৃত্যু Logo শার্শায় গ্যাস ট্যাবলেট সেবনে গৃহবধূর মৃত্যু Logo সাতক্ষীরা বন্ধুসভার সভাপতি মৃত্যুঞ্জয় ও সদস্য শিফাত’র জন্মদিন উদযাপন Logo নড়াইলে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার বিতরণ Logo কেশবপুরে জমি নিয়ে বিরোধ, প্রতিবেশীকে কুপিয়ে জখম Logo সকল অশুভ শক্তির বিনাশ ঘটিয়ে শুভ শক্তির প্রতিষ্ঠা হয় মহাসপ্তমীতে Logo বেনাপোলে মুরগির ভ্যান থেকে বিদেশি পিস্তল-গুলিসহ যুবক আটক Logo পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের যশোরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন

খুলনার চাঞ্চল্যকর ট্রিপল মার্ডার মামলার প্রধান আসামি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০১:১৪:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬
  • / ৫২ বার পঠিত

খুলনার সোনাডাঙা থানার চাঞ্চল্যকর ট্রিপল মার্ডার (শাশুড়ি ও দুই সন্তান হত্যা) মামলার প্রধান পলাতক আসামি রফিকুল ইসলাম হাওলাদার (৩৮)কে বরিশাল থেকে গ্রেফতার করেছে র‍্যাব।

র‍্যাবের প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা যায়, বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ও পলাতক আসামি গ্রেফতার, অস্ত্রধারী সন্ত্রাসী ও মাদক কারবারিদের আইনের আওতায় আনার পাশাপাশি চাঞ্চল্যকর হত্যা ও ধর্ষণ মামলার আসামিদের গ্রেফতারে র‍্যাব নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।

এরই ধারাবাহিকতায় র‍্যাব-৬ সদর কোম্পানি এবং র‍্যাব-৮-এর একটি যৌথ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে বরিশাল জেলার কোতোয়ালি থানার কাশিপুর এলাকায় অভিযান চালায়। অভিযানে গত ২৯ মে সংঘটিত খুলনার সোনাডাঙা থানার আলোচিত ট্রিপল মার্ডার মামলার এক নম্বর ও প্রধান পলাতক আসামি রফিকুল ইসলাম হাওলাদারকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রফিকুল ইসলাম হাওলাদার খুলনা জেলার দৌলতপুর এলাকার বাসিন্দা এবং আলমগীর হাওলাদারের ছেলে। গ্রেফতারের পর প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া শেষে তাকে খুলনার সোনাডাঙা থানায় হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য, গত ২৯ মে সোনাডাঙা থানাধীন এলাকায় সংঘটিত শাশুড়ি ও দুই সন্তান হত্যা মামলাটি ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। ঘটনার পর থেকেই প্রধান অভিযুক্ত রফিকুল ইসলাম হাওলাদার পলাতক ছিলেন।

ট্যাগস :

খুলনার চাঞ্চল্যকর ট্রিপল মার্ডার মামলার প্রধান আসামি গ্রেফতার

আপডেট সময় : ০১:১৪:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬