অসুস্থ আমিনুর রহমানকে দেখতে হাসপাতালে বিএনপি নেতাকর্মীরা
- আপডেট সময় : ০৮:৫৯:৫২ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
- / ৬০ বার পঠিত

শারীরিক অসুস্থতার কারণে যশোরের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন শার্শা উপজেলা বিএনপির সহ-সভাপতি আমিনুর রহমান নেদা। তাঁর অসুস্থতার খবর পেয়ে সোমবার সন্ধ্যায় হাসপাতালে গিয়ে শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
এ সময় যশোর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক, শার্শা উপজেলা যুবদলের সদস্যসচিব ও বেনাপোল পৌরসভার মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদ হাসপাতালে গিয়ে আমিনুর রহমান নেদার চিকিৎসার খোঁজখবর নেন। তিনি তাঁর দ্রুত সুস্থতা কামনা করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন বাহাদুরপুর ইউনিয়ন বিএনপি নেতা আসাদুজ্জামান আসাদ, বেনাপোল পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক জনি হায়দার, পৌর যুবদলের সদস্য পিন্টু রহমানসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
নেতাকর্মীরা আমিনুর রহমান নেদার চিকিৎসা ও শারীরিক অবস্থার বিষয়ে খোঁজখবর নেন এবং তাঁর দ্রুত আরোগ্য কামনা করেন। একই সঙ্গে তাঁর সুস্থতার জন্য দলীয় নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের কাছে দোয়া চেয়েছেন তারা।






















