ঢাকা ০১:৫৩ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

মণিরামপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন

মনিরামপুর (যশোর) প্রতিনিধি
  • আপডেট সময় : ০৮:৫৮:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
  • / ২৯ বার পঠিত

“মানুষ, পৃথিবী এবং সমৃদ্ধির জন্য সাক্ষরতা” এ প্রতিপাদ্যকে সামনে রেখে যশোরের মণিরামপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের মিলনায়তনে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

মণিরামপুর উপজেলা উপানুষ্ঠানিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে এবং উপজেলা প্রশাসনের সহযোগিতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সম্রাট হোসেন।

মণিরামপুর উপজেলা উপানুষ্ঠানিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ের কর্মকর্তা মো. নুরে আলমের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন উপজেলা খণ্ডকালীন কৃষি কর্মকর্তা মুহাম্মদ জুয়্যাইদ, উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শহিদুল ইসলাম, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মফিজুর রহমান মফিজ, উপজেলা জামায়াতের আমির অধ্যাপক ফজলুল হক প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা বলেন, সাক্ষরতা মানুষের জীবনমান উন্নয়ন, সচেতনতা বৃদ্ধি ও একটি সমৃদ্ধ সমাজ গঠনের অন্যতম ভিত্তি। শিক্ষা ও সাক্ষরতার সুযোগ থেকে কোনো মানুষকে পিছিয়ে না রেখে সবার জন্য শিক্ষার সুযোগ নিশ্চিত করতে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

অনুষ্ঠানে শিক্ষক, সাংবাদিক, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

ট্যাগস :

মণিরামপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন

আপডেট সময় : ০৮:৫৮:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬