ঢাকা ০৭:৪০ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বাকশিস সাতক্ষীরা জেলা শাখার নব-নির্বাচিত কমিটির দায়িত্বভার হস্তান্তর Logo খুলনায় ৩৯৪ মণ্ডপে দুর্গাপূজায় এসআরবি’র তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা Logo যশোরে আমগাছ থেকে পড়ে এক ব্যক্তির মৃত্যু Logo শার্শায় গ্যাস ট্যাবলেট সেবনে গৃহবধূর মৃত্যু Logo সাতক্ষীরা বন্ধুসভার সভাপতি মৃত্যুঞ্জয় ও সদস্য শিফাত’র জন্মদিন উদযাপন Logo নড়াইলে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার বিতরণ Logo কেশবপুরে জমি নিয়ে বিরোধ, প্রতিবেশীকে কুপিয়ে জখম Logo সকল অশুভ শক্তির বিনাশ ঘটিয়ে শুভ শক্তির প্রতিষ্ঠা হয় মহাসপ্তমীতে Logo বেনাপোলে মুরগির ভ্যান থেকে বিদেশি পিস্তল-গুলিসহ যুবক আটক Logo পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের যশোরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন
ফয়সলের ওপর ছুরিকাঘাতের প্রতিবাদে

যশোর সিটি কলেজে ছাত্রদলের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০১:৩৬:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
  • / ৩২ বার পঠিত

যশোর সরকারি সিটি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক ফয়সাল হাসানের ওপর ছুরিকাঘাতের প্রতিবাদে এবং হামলায় জড়িত ব্যক্তিকে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন কলেজ শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুর ১২টা ২০ মিনিট থেকে ১২টা ৩০ মিনিট পর্যন্ত কলেজ ক্যাম্পাসে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এতে দুই শতাধিক নেতাকর্মী অংশ নেন।

যশোর জেলা ছাত্রদলের সদস্যসচিব শাহ নেওয়াজ ইমরানের নেতৃত্বে অনুষ্ঠিত মিছিলে উপস্থিত ছিলেন সরকারি সিটি কলেজের অধ্যক্ষ মোসাম্মৎ রেহানা পারভিন, শিক্ষক পরিষদের সম্পাদক জয়নাল আবেদিন, কলেজ শাখা ছাত্রদলের সভাপতি সোহানুর রহমান সোহান, সিনিয়র সহসভাপতি রাকিবুল হাসান তন্ময় ও সহসভাপতি মিনহাজুল আবেদিনসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

বিক্ষোভ মিছিল থেকে ফয়সাল হাসানের ওপর হামলার তীব্র প্রতিবাদ জানিয়ে জড়িত ব্যক্তিকে দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। একই সঙ্গে ঘটনার সুষ্ঠু তদন্ত এবং কলেজ ক্যাম্পাসে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান বিক্ষোভকারীরা।

মিছিল শেষে শাহ নেওয়াজ ইমরানের নেতৃত্বে বিক্ষোভকারীরা কলেজ ক্যাম্পাস থেকে বের হয়ে মনিহার মোড়ে যান। পরে কলেজের অধ্যক্ষ মোসাম্মৎ রেহানা পারভিন সেখানে গিয়ে তাঁদের শান্তিপূর্ণভাবে কলেজে ফিরিয়ে নিয়ে যান। এ সময় কোনো অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়নি বলে জানা গেছে।

উল্লেখ্য, গত বুধবার (১৪ অক্টোবর) দুপুর আনুমানিক ২টার দিকে যশোর সরকারি সিটি কলেজের গেটে ছুরিকাঘাতে আহত হন ফয়সাল হাসান। অভিযোগ অনুযায়ী, কলেজের ছাত্রীদের সঙ্গে কথা বলাকে কেন্দ্র করে বিরোধের জেরে অংকন (২৪) নামের এক ব্যক্তি তাঁকে ছুরিকাঘাত করে পালিয়ে যান। অংকন যশোর শিক্ষাবোর্ড স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী বলে জানা গেছে।

এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছে ছাত্রদল।

ট্যাগস :

ফয়সলের ওপর ছুরিকাঘাতের প্রতিবাদে

যশোর সিটি কলেজে ছাত্রদলের বিক্ষোভ

আপডেট সময় : ০১:৩৬:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬