ঢাকা ১২:১৭ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

যশোরে রায়বাড়ী দুর্গামন্দিরে তিন গুণীকে ‘শারদ সম্মাননা’ প্রদান

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১১:৫২:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
  • / ৭ বার পঠিত

শারদীয় দুর্গোৎসবের ষষ্ঠীতে যশোর শহরের বেজপাড়া রায়বাড়ী দুর্গামন্দিরে উদ্বোধনী সম্মিলন ও তিন গুণী ব্যক্তিকে ‘শারদ সম্মাননা’ প্রদান করা হয়েছে। যশোরের বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ তাঁদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।

শুক্রবার (১৬ অক্টোবর) বিকেলে বেজপাড়া রায়বাড়ী পরিবারের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সম্মাননাপ্রাপ্ত তিন গুণী ব্যক্তি হলেন দৈনিক কল্যাণ সম্পাদক একরাম উদ দ্দৌলা, দৈনিক গ্রামের কাগজের সম্পাদক মবিনুল ইসলাম মবিন এবং যশোর ইন্সটিটিউটের সাধারণ সম্পাদক এ জেড এম সালেক স্বপন।

তাঁদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন বাঁচতে শেখার প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক ড. অ্যাঞ্জলা গমেজ। অনুষ্ঠানের উদ্বোধনী সংগীত পরিবেশন করেন কণ্ঠশিল্পী ববিতা বিশ্বাসের নেতৃত্বাধীন শিল্পীরা। শারদ সম্মাননার মোড়ক উন্মোচন করেন যশোর সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাজেদ রহমান বকুল। সংবর্ধিত তিন গুণী ব্যক্তির জীবনী পাঠ করেন দীপক কুমার রায়। মঙ্গল প্রদীপ প্রজ্বালনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য দেন একরাম-উদ-দ্দৌলা, মবিনুল ইসলাম মবিন ও এ জেড এম সালেক স্বপন। রায়বাড়ীর অভিভাবক দীপক কুমার রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন সাবেক পৌর কাউন্সিলর রাশেদ আব্বাস রাজ, উলশী সৃজনী সংঘের নির্বাহী পরিচালক আজিজুল হক মনি, সাবেক পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আবুল হোসেন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব হারুন অর রশিদ এবং ব্যাঞ্জন থিয়েটারের সভাপতি আনিসুজ্জামান পিন্টু।

এ সময় উপস্থিত ছিলেন যশোর সরকারি এম এম কলেজের ভূগোল বিভাগের সাবেক অধ্যাপক ছোলজার রহমান, যশোর ইন্সটিটিউটের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাহমুদ হাসান বুলু, প্রগতি বালিকা বিদ্যালয়ের শিক্ষক ভারতী রাণী দে, মন্দির কমিটির সদস্য জ্যোতির্ময় রায় ও দিপেন্দ্রু রায়সহ অনেকে।

অনুষ্ঠানে যশোরের গুণী ব্যক্তিদের অবদানের স্বীকৃতি দেওয়ার পাশাপাশি শারদীয় দুর্গোৎসবের আনন্দ ও সম্প্রীতির আবহ তুলে ধরা হয়।

ট্যাগস :

যশোরে রায়বাড়ী দুর্গামন্দিরে তিন গুণীকে ‘শারদ সম্মাননা’ প্রদান

আপডেট সময় : ১১:৫২:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬