ঢাকা ১২:০৯ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo পাঁজিয়ায় পানিবন্দি ভিডিপি সদস্য’র বাড়ি পরিদর্শনে আনসার কর্মকর্তা Logo যশোরে উত্তরা হাসপাতালে চিকিৎসা অবহেলায় প্রসূতির মৃত্যুর অভিযোগ Logo মনোহরপুরের গ্রামে গ্রামে গাজী এনামুল হক এমপি Logo যশোর জিলা স্কুলে ২৭২ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা Logo যশোরে ডিবির পৃথক অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ আটক ৩ Logo যশোর রেলস্টেশন মাদ্রাসায় ৭৬তম বার্ষিক ওয়াজ মাহফিল Logo পল্লী বিদ্যুৎতের ঠিকাদারের বিরুদ্ধে মণিরামপুর পৌরসভার অভিযোগ Logo আন্তঃবিশ্ববিদ্যালয় নারী ফুটবলের ফাইনালে মারামারি, আহত ৯ Logo ঝিকরগাছায় জামায়াতের উদ্যোগে ঐতিহাসিক যুব ম্যারাথন অনুষ্ঠিত Logo বিজিবির অভিযানে শাড়ি, কম্বল, কসমেটিকসসহ বিভিন্ন পণ্য জব্দ
শুনলেন বন্যাদুর্গতদের দুর্ভোগ

মনোহরপুরের গ্রামে গ্রামে গাজী এনামুল হক এমপি

জেমস আব্দুর রহিম
  • আপডেট সময় : ১০:৩২:৪১ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
  • / ১৪ বার পঠিত

যশোরের মণিরামপুর উপজেলার ১৭ নম্বর মনোহরপুর ইউনিয়নের বন্যা ও জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত মানুষের খোঁজখবর নিয়েছেন অ্যাডভোকেট গাজী এনামুল হক এমপি। গত ১৩ অক্টোবর মঙ্গলবার তিনি ইউনিয়নের বিভিন্ন গ্রামে পানিবন্দি ও বন্যাদুর্গত পরিবারের বাড়িতে গিয়ে তাঁদের দুর্ভোগের কথা শোনেন এবং পাশে থাকার প্রতিশ্রুতি দেন।

এ সময় তিনি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, পূজামণ্ডপ ও ভবদহ এলাকার স্লুইসগেট পরিদর্শন করেন। পাশাপাশি কয়েকটি উন্নয়নকাজের আশ্বাস দেন এবং স্লুইসগেটের মুখে জমে থাকা কচুরিপানা অপসারণে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে নির্দেশ দেন। মঙ্গলবার সকালে মনোহরপুর ইউনিয়নের ১ ও ২ নম্বর ওয়ার্ডের খাকুন্দি ও দাসেরহাট এলাকায় বন্যাদুর্গত অসহায় মানুষের খোঁজখবর নেওয়ার মধ্য দিয়ে তাঁর এ সফর শুরু হয়। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সঙ্গে কথা বলেন, তাঁদের বর্তমান পরিস্থিতি সম্পর্কে অবগত হন এবং দুর্যোগ মোকাবিলায় তাঁদের পাশে থাকার আশ্বাস দেন।

পরে তিনি মনোহরপুর কারিগরি ও বিজ্ঞান কলেজ পরিদর্শন করেন। এ সময় কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন তিনি। পরিদর্শনকালে কলেজের ভবন, সীমানাপ্রাচীর নির্মাণ এবং মাঠ ভরাটের বিষয়ে প্রতিশ্রুতি দেন। এরপর ৩ নম্বর ওয়ার্ডের বয়াখোলা এলাকায় পানিবন্দি ও বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের বাড়িতে গিয়ে সরেজমিনে তাঁদের দুর্ভোগের চিত্র দেখেন অ্যাডভোকেট গাজী এনামুল হক এমপি। এ সময় স্থানীয় সুধীজনদের সঙ্গে মতবিনিময় করেন এবং এলাকার সমস্যা ও সম্ভাব্য সমাধানের বিষয়ে আলোচনা করেন।

সফরের পরবর্তী পর্যায়ে তিনি ইউনিয়নের ফকিরহাট পূজামন্দির পরিদর্শন করেন। সেখানে মন্দির-সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলেন এবং মন্দিরের মাঠ ভরাটের প্রতিশ্রুতি দেন। মনোহরপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ভবানীপুর এলাকায় গিয়েও বন্যাদুর্গত পরিবারগুলোর খোঁজখবর নেন তিনি। এ সময় বাড়ি বাড়ি গিয়ে ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলেন এবং তাঁদের দুরবস্থার বিষয়ে অবগত হন। পরে ভবানীপুর সার্বজনীন পূজামন্দির পরিদর্শন করেন।

এ ছাড়া ৪ নম্বর ওয়ার্ডের রজিপুর এলাকায় বন্যার্তদের খোঁজখবর নেওয়ার পাশাপাশি রজিপুর কে এম এস মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শন করেন অ্যাডভোকেট গাজী এনামুল হক এমপি। বিদ্যালয়টির মাঠ ভরাটের প্রতিশ্রুতিও দেন তিনি। সফরের শেষ পর্যায়ে তিনি যশোরের মণিরামপুর উপজেলার মনোহরপুর ইউনিয়নের ভবদহ এলাকার স্লুইসগেট পরিদর্শন করেন। ভবদহ অঞ্চলের জলাবদ্ধতা ও পানি নিষ্কাশন-সংক্রান্ত সমস্যা নিরসনের গুরুত্ব বিবেচনায় গেটের মুখে জমে থাকা কচুরিপানা অপসারণের বিষয়ে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে নির্দেশ দেন তিনি।

স্থানীয়দের সঙ্গে মতবিনিময়কালে এলাকার জলাবদ্ধতা, বন্যাদুর্গত মানুষের দুর্ভোগ, শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়ন এবং ধর্মীয় প্রতিষ্ঠানের বিভিন্ন সমস্যা উঠে আসে। সংশ্লিষ্ট এলাকাগুলো পরিদর্শনের মাধ্যমে এসব সমস্যা সম্পর্কে সরেজমিনে ধারণা নেওয়ার পাশাপাশি প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের আশ্বাস দেন তিনি।

এ সময় তাঁর সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মণিরামপুর উপজেলা শাখার আমির সহকারী অধ্যাপক ফজলুল হক, উপজেলা বায়তুল মাল সম্পাদক আব্দুল্লাহ মোড়ল, মনোহরপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি সোহরাব হোসেন, ইউনিয়ন সেক্রেটারি ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোহরপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী এস এম আবু সাঈদ সিদ্দিকসহ স্থানীয় নেতৃবৃন্দ।

বন্যা ও জলাবদ্ধতায় বিপর্যস্ত মানুষের দুর্ভোগ লাঘব, পানি নিষ্কাশনব্যবস্থার উন্নয়ন এবং স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠান ও ধর্মীয় প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়নের বিষয়গুলো তাঁর এ সফরে গুরুত্ব পায়। তবে পরিদর্শনকালে দেওয়া উন্নয়ন প্রতিশ্রুতিগুলোর বাস্তবায়ন ও সময়সীমা সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

ট্যাগস :

শুনলেন বন্যাদুর্গতদের দুর্ভোগ

মনোহরপুরের গ্রামে গ্রামে গাজী এনামুল হক এমপি

আপডেট সময় : ১০:৩২:৪১ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬