মাগুরাডাঙ্গা ত্রিপল্লী মন্দির পরিদর্শনে ধর্মসচিব
কেশবপুরে সনাতনীদের মাঝে শাড়ি বিতরণ
- আপডেট সময় : ০৫:০৩:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
- / ৩৩ বার পঠিত

যশোরের কেশবপুর উপজেলার মাগুরাডাঙ্গা ত্রিপল্লী সার্বজনীন মন্দিরে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মঙ্গলবার (২০ অক্টোবর) মন্দির প্রাঙ্গণে ত্রিপল্লী পূজা উদযাপন কমিটির উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে ধর্মীয় সম্প্রীতি ও সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে অসহায় ও দুস্থদের মাঝে শাড়ি ও বস্ত্র বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ, এনডিসি। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন সাবেক সচিব ও হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সাবেক ভাইস চেয়ারম্যান তপন চন্দ্র মজুমদার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অধীন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি রূপক সিংহ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপির কেন্দ্রীয় সহ-ধর্মবিষয়ক সম্পাদক অমলেন্দু দাস অপু।
এ সময় বক্তারা দুর্গোৎসবের ধর্মীয় তাৎপর্য, পারস্পরিক সম্প্রীতি, সৌহার্দ্য ও মানবিক মূল্যবোধের গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার হোসেন, কেশবপুর থানার অফিসার ইনচার্জ হাফিজুর রহমান, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক আলাউদ্দিন আলা, থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির সুমন, সাবেক কাউন্সিলর আফজাল হোসেন বাবু, থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ওহিদুর রহমান অন্তুসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
ধর্মীয় উৎসবের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দেওয়া এবং অসহায় মানুষের মুখে হাসি ফোটানোর প্রত্যয়ে আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয়দের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।























