সংবাদ শিরোনাম :
সিরাজসিঙ্গায় তরুণদের মাঝে ফুটবল উপহার দিলেন রাজু আহম্মেদ
নিজস্ব প্রতিবেদক
- আপডেট সময় : ০৪:০৬:৫৯ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
- / ৩২ বার পঠিত

‘খেলায় শক্তি, খেলায় বল, মাদক ছেড়ে মাঠে চল’ স্লোগানকে সামনে রেখে যশোরের রামনগর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সিরাজসিঙ্গা উত্তরপাড়ার একদল তরুণের মাঝে ফুটবল উপহার দেওয়া হয়েছে।
শনিবার (২৪ অক্টোবর) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের পক্ষ থেকে তরুণদের হাতে ফুটবল তুলে দেন রামনগর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী রাজু আহম্মেদ।
তরুণদের খেলাধুলায় উৎসাহিত করা, মাদক থেকে দূরে রাখা এবং সুস্থ ও সুন্দর সমাজ গঠনে খেলাধুলার প্রতি আগ্রহ বাড়ানোর লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
ট্যাগস :






















