ঢাকা ১২:৫০ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo শার্শায় আপন দাদার বিরুদ্ধে তিন বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ Logo ঐক্য, সম্প্রীতি ও উন্নয়ন সবার আগে রামনগর ইউনিয়ন: রাজু আহমেদ Logo মাদ্রাসা পরিচালকের বিরুদ্ধে ছাত্রী নির্যাতনের অভিযোগ ভিত্তিহীন দাবি Logo ৩১ অক্টোবর লংমার্চ সফল করতে যশোরে এনসিপির লিফলেট বিতরণ Logo অভয়নগরে জামায়েত ইসলামীর লং মার্চের প্রস্তুতি সভা Logo যশোর সীমান্তে ৪ লাখ টাকার মদ ও চোরাচালানি পণ্য জব্দ Logo যশোরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গাছের ডাল কেটে বিক্রির অভিযোগ Logo ডেঙ্গু আক্রান্ত কৃষকদল সভাপতি আমিরুলের পাশে যুবদল-ছাত্রদল নেতৃবৃন্দ Logo কালীগঞ্জে সাধারণ মানুষের চলাচলের পথ অবরুদ্ধ করার অভিযোগ Logo কেশবপুরে জামাইয়ের বিরুদ্ধে শ্বশুর-শাশুড়িকে মারধরের অভিযোগ

শারদীয় দুর্গাপূজার ছুটি শেষে সচল বেনাপোল বন্দর

বেনাপোল (যশোর) প্রতিনিধি
  • আপডেট সময় : ১০:০৬:৪২ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
  • / ১২ বার পঠিত

শারদীয় দুর্গাপূজার ছুটি শেষে আজ থেকে আবারও সচল হয়েছে দেশের সর্ববৃহৎ স্থলবন্দর দিয়ে ভারতের সঙ্গে আমদানি-রপ্তানি বাণিজ্য। পুজা ও সাপ্তাহিক ছুটিতে গত ১৭ অক্টোবর থেকে ২৩ অক্টোবর পর্যন্ত টানা ৭ দিন বন্ধের কবলে পড়েছিল বন্দরটি।

এদিকে বন্দরে পণ্যবাহী ট্রাক প্রবেশ ও পণ্য খালাস শুরু হওয়ায় ধীরে ধীরে কমতে শুরু করেছে জমে থাকা পণ্যের জট। পণ্য ছাড়করণ ও খালাসে ব্যস্ত সময় পার করছেন বানিজ্যের সাথে সংশিষ্ট আমদানিকারক, রপ্তানিকারক, সিঅ্যান্ডএফ এজেন্ট, কাস্টমস ও বন্দরের কর্মকর্তা-কর্মচারী এবং শ্রমিকেরা।

বেনাপোল স্থলবন্দরের উপ পরিচালক রুহুল আমিন জানান, শারদীয় দুর্গাপূজার ছুটি শেষে বন্দরের সব ধরনের কার্যক্রম পুনরায় চালু হয়েছে। দ্রুত পণ্য খালাস নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে।

বন্দর সূত্রে জানা যায়, বেনাপোল স্থলবন্দর দিয়ে প্রতিদিন গড়ে প্রায় ৫০০ ট্রাক পণ্য আমদানি এবং ২০০ ট্রাক পণ্য রপ্তানি হয়। এ ছাড়া রেলপথেও পণ্য আমদানি করা হয়। প্রতিদিন বন্দর থেকে প্রায় ৫০০ থেকে ৬০০ ট্রাক পণ্য খালাস হয়ে থাকে। এসব আমদানি পণ্য থেকে প্রতিদিন প্রায় ১০ কোটি টাকার রাজস্ব আদায় হয়। যা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

আমদানি পণ্যের মধ্যে রয়েছে শিল্পকারখানার কাঁচামাল, তৈরি পোশাক, গার্মেন্টস পণ্য, শিশুখাদ্য, মাছ, রাসায়নিকসহ বিভিন্ন ধরনের পণ্য। অন্যদিকে রপ্তানি পণ্যের মধ্যে রয়েছে পাট ও পাটজাত পণ্য, তৈরি পোশাক, রাসায়নিক পণ্য, বসুন্ধরা টিস্যু, মেলামাইন ও মাছসহ বিভিন্ন পণ্য।

তবে ভারত সরকারের বানিজ্য মন্ত্রনালয়ের নির্দেশে পাট, পাট জাত দ্রব্য, তৈরী পোশাক ও গার্মেন্টস সামগ্রী সড়ক পথে দেড় বছর ধরে রফতানি বন্ধ রয়েছে। আর বাংলাদেশ সরকারের বানিজ্য মন্ত্রনালয়ের শর্তে বন্ধ সুতা আমদানি।

ট্যাগস :

শারদীয় দুর্গাপূজার ছুটি শেষে সচল বেনাপোল বন্দর

আপডেট সময় : ১০:০৬:৪২ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬