সুদীর্ঘ ৩০ বছর পর
সতীঘাটা মাধ্যঃ বিদ্যালয়ের সভাপতি শামীমের উদ্দ্যোগে ভবন সংস্কার
- আপডেট সময় : ১২:৪৪:২৪ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
- / ৩৯ বার পঠিত

সুদীর্ঘ ৩০ বছর পর যশোরের সতীঘাটা মাধ্যমিক বিদ্যালয়ের পুরোনো ভবন সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। বিদ্যালয়ের বর্তমান ম্যানেজিং কমিটির সভাপতি মাসুদুর রহমান শামীমের ঐকান্তিক প্রচেষ্টায় ভবনটির সংস্কার কাজ শুরু হয়েছে।
দীর্ঘদিনের পুরোনো ভবনটি সংস্কারের মাধ্যমে বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষার্থীদের জন্য আরও উপযোগী ও নিরাপদ শিক্ষার পরিবেশ তৈরির অনন্য উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ কামরুজ্জামান বলেন, সতীঘাটা মাধ্যমিক বিদ্যালয়ের সামনের ভবনটি দীর্ঘ ৩০ বছরের পুরোনো। বিদ্যালয়ের পলেস্তার খসে খসে পড়ছে। দীর্ঘকাল অতিবাহিত হলেও ভবনটি সংস্কারের উদ্দ্যোগ গ্রহণ করা হয়নি। বর্তমান সভাপতি মাসুদুর রহমান শামীম অত্র বিদ্যালয়ের সাবেক ছাত্র। তিনি দায়িত্ব পেয়ে ৩০ বছরের পুরোনো ভবন সংস্কারের অনন্য উদ্দ্যোগ গ্রহণ করেছেন। ভবনটি সংস্কার হলে শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম আরও সুষ্ঠুভাবে পরিচালনা করা সম্ভব হবে। এ উদ্যোগ বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করছি।
বিদ্যালয়ের উচ্চমান সহকারী হারুন-অর-রশিদ বলেন, বিদ্যালয়ের মুল ভবনটি ৩০ বছরের পুরোনো হওয়ায় ভবনের ছাদ ও দেওয়াল খসে পড়ছে। আমাদের ছেলে মেয়েরা ঠিকমতো ক্লাস করতে পারে না। বর্তমান সভাপতি দায়িত্বভার গ্রহণের পর ভবনটি সংস্কারের উদ্দ্যোগ গ্রহণ করেছেন। আমরা তার এ উদ্দ্যোগকে সাধুবাদ জানাই।
বিদ্যালয়ের উন্নয়ন কমিটির সদস্য জাহানারা বেগম বলেন, নবনির্বাচিত সভাপতি মাসুদুর রহমান শামীম দায়িত্বভার গ্রহণের পর থেকে শিক্ষার মানোন্নয়নে কাজ করে চলেছেন। তারই ধারাবাহিকতায় বিদ্যালয়ের পুরোনো ভবন সংস্কারের উদ্দ্যোগ নিয়েছেন। ভবনটি সংস্কার হলে বিদ্যালয়ের পরিবেশ আরও সুন্দর হবে।
বিদ্যালয়ের নবনির্বাচিত সভাপতি মাসুদুর রহমান শামীমের নিকট জানতে চাইলে তিনি বলেন, সতীঘাটা মাধ্যমিক বিদ্যালয়টি যশোর উন্নয়নের কারিগর, সাবেক মন্ত্রী তরিকুল ইসলাম হাতে গড়া শিক্ষা প্রতিষ্ঠান। দীর্ঘ বছর অতিবাহিত হলেও এ বিদ্যালয়ের জরাজীর্ণ ভবন সংস্কার হয়নি। জননেতা তরিকুল ইসলামের সুযোগ্য সন্তান বর্তমান সরকারের বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রাণলয়ের প্রতিমন্ত্রী ও যশোর-৩ আসনের সংসদ সদস্য অনিন্দ্য ইসলাম অমিত আমাকে এ বিদ্যালয়ের সভাপতি মনোনিত করার পর থেকে বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ সুন্দর করা এবং অবকাঠামোগত উন্নয়ন করার চেষ্টা করে যাচ্ছি।
তিনি আরও বলেন, দায়িত্বভার পাওয়ার পর আমি একটি অভিভাবক সমাবেশের আয়োজন করেছি, তাতে অভূতপূর্ব সাড়া পেয়েছি। বিদ্যালয়ের উন্নয়ন কমিটির প্রস্তাবনায় আমি দীর্ঘ ৩০ বছরের পুরোনো ভবনটি সংস্কারের উদ্দ্যোগ নিয়েছি। বিদ্যালয়ের আর্থিক সহায়তায় আমি ভবনের দেওয়াল পলেস্তার, মেঝে সংস্কারসহ নতুন করে শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীদের জন্য আলাদা আলাদা ওয়াশরুম তৈরির উদ্দ্যোগ নিয়েছি। তাছাড়াও, বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে সম্পূর্ণ বিনামুল্যে বিশেষ কোচিংয়ের উদ্দ্যোগ নিয়েছি। আগামীতে সতীঘাটা মাধ্যমিক বিদ্যালয় অত্র অঞ্চলের মধ্যে সবচেয়ে ভালো ফলাফল অর্জন করবে বলে আমি আশা করি।
ভবন সংস্কারের উদ্দ্যোগ গ্রহণ করায় বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারী, অভিভাবক সদস্যবৃন্দ, ছাত্র-ছাত্রী, অভিভাবকসহ স্থানীয়দের ভূয়সী প্রসংশা কুড়িয়েছেন নবনির্বাচিত সভাপতি ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১১ নং রামনগর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মাসুদুর রহমান শামীম।
























