কালীগঞ্জে সাধারণ মানুষের চলাচলের পথ অবরুদ্ধ করার অভিযোগ
- আপডেট সময় : ০৫:০৪:২২ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
- / ৩৮ বার পঠিত

সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার ১ নম্বর কৃষ্ণনগর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে সাধারণ মানুষের চলাচলের পথ জোরপূর্বক বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে ফারুক হোসেন, মজিদ সরদার, খালেক মোল্লা, রাকিব উদ্দিন, মোস্তফা গাজী, আসফারুক গংদের বিরুদ্ধে। ভুক্তভোগী আলতাফ হোসেনের চলাচলের একমাত্র রাস্তাটি অবরুদ্ধ হয়ে পড়ায় চরম দুর্ভোগে পড়েছেন তার পরিবারসহ স্থানীয় বেশ কিছু মানুষ।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আলতাফ হোসেন দীর্ঘদিন ধরে যে রাস্তাটি দিয়ে যাতায়াত করতেন, তা হঠাৎ করেই বন্ধ করে দেন একই এলাকার ফারুক হোসেন ও মজিদ সরদার ও তার বাহিনী, পূর্ব নোটিশ ছাড়াই রাস্তার ওপর প্রতিবন্ধকতা সৃষ্টি করায় আলতাফ হোসেনের পরিবার ও অবরুদ্ধ হয়ে পড়েছেন।
ভুক্তভোগী আলতাফ হোসেন অভিযোগ করে বলেন, এই পথটি দিয়ে আমরা দীর্ঘদিন ধরে যাতায়াত করছি। কিন্তু ফারুক হোসেন ও মজিদ সরদার ও তার বাহিনী রাজনৈতিক ও সামাজিক প্রভাব খাটিয়ে আমাদের একমাত্র চলাচলের রাস্তাটি সম্পূর্ণ বন্ধ করে দিয়েছেন। এখন আমরা বাড়ি থেকে বের হতে পারছি না। প্রতিবাদ করলে উল্টো নানা ধরনের হুমকি-ধমকি দেওয়া হচ্ছে।
এ বিষয়ে জানতে অভিযুক্ত আসফারুক হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ অস্বীকার করে বলেন, জায়গাটা আমাদের ব্যক্তিগত নয় এটা মসজিদের জায়গা দীর্ঘদিন জোরপূর্বক আলতাব হোসেন দখল করে খেতো এলাকার গণ্য মান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে মসজিদ কমিটি তাদের জায়গাটা বুঝিয়া নিয়েছে এটা মসজিদের নিজস্ব রেকর্ডীয় সম্পত্তি, আমার কোনো রাস্তা বন্ধ করিনি, রাজনৈতিক উদ্দেশ্যে আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে।
এদিকে, গ্রামীণ একটি পরিবারের চলাচলের পথ এভাবে বন্ধ হয়ে যাওয়ায় স্থানীয় এলাকাবাসীর মধ্যেও ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা দ্রুত এই সমস্যার সমাধান এবং আলতাফ হোসেনের পরিবারের চলাচলের স্বাধীনতা ফিরিয়ে দেওয়ার জন্য স্থানীয় প্রশাসন ও গণ্যমান্য ব্যক্তিবর্গের হস্তক্ষেপ কামনা করেছেন।
কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদের সংশ্লিষ্ট ওয়ার্ড সদস্য জানান, বিষয়টি সম্পর্কে আমরা অবগত হয়েছি। একটি পরিবারের চলাচলের পথ বন্ধ করা অত্যন্ত দুঃখজনক। উভয় পক্ষকে নিয়ে বসে দ্রুত একটি সুষ্ঠু সমাধানের চেষ্টা করা হবে।























