ঢাকা ০৪:৪৪ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কেশবপুরে জামাইয়ের বিরুদ্ধে শ্বশুর-শাশুড়িকে মারধরের অভিযোগ Logo মোটরসাইকেলের সামনে ম্যানুয়াল নম্বরপ্লেট বাধ্যতামূলক Logo সততা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালনে গুরুত্ব দিচ্ছেন ওসি শামিনুল হক Logo সতীঘাটা মাধ্যঃ বিদ্যালয়ের সভাপতি শামীমের উদ্দ্যোগে ভবন সংস্কার Logo দলীয় পদে ফিরলেন মণিরামপুর উপজেলা যুবদল নেতা মুক্তার হোসেন Logo নড়াগাতীতে ২০০ পিস ইয়াবাসহ দুইব্যক্তি আটক Logo মায়ের জন্য জীবন উৎসর্গকারী অভিনেতা সমু চৌধুরীর জীবনের গল্প Logo শারদীয় দুর্গাপূজার ছুটি শেষে সচল বেনাপোল বন্দর Logo অসুস্থ রাকিবুল হাসানকে দেখতে গেলেন যুবদলের নেতা ইমদাদুল Logo যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শার্শায় প্রস্তুতি সভা
রাস্তার কাজ দেওয়ার প্রলোভনে

সাতক্ষীরায় যুবলীগ নেতার বিরুদ্ধে নারীর টাকা আত্মসাতের অভিযোগ

জি এম সাগর হোসেন
  • আপডেট সময় : ১২:৫৪:৪৯ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
  • / ৫৩ বার পঠিত

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও যুবলীগ নেতা আফসার উদ্দিন মোড়লের বিরুদ্ধে রাস্তার কাজের প্রলোভন দেখিয়ে টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। বিষ্ণুপুর ইউনিয়নের পারুলগাছা গ্রামের অসহায় নারী রাজিয়া খাতুন এই অভিযোগ করেছেন।

ভুক্তভোগী রাজিয়া খাতুন জানান, ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আফসার উদ্দিন মোড়ল তাকে সরকারি রাস্তার উন্নয়নমূলক কাজ পাইয়ে দেওয়ার প্রলোভন দেখান। এই কাজের বিনিময়ে ওই ইউপি সদস্য তার কাছ থেকে ২০০০ (দুই হাজার) টাকা দাবি করেন। অসহায় রাজিয়া খাতুন কাজের আশায় কষ্টার্জিত টাকা ওই নেতার হাতে তুলে দেন। তবে দীর্ঘদিন অতিবাহিত হলেও তাকে কোনো কাজ দেওয়া হয়নি এবং টাকা ফেরত চাইলে তিনি তালবাহানা শুরু করেন।

এ বিষয়ে ভুক্তভোগী নারী স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত প্রতিকার ও তার টাকা ফেরতের দাবি জানিয়েছেন।

অভিযোগের বিষয়ে জানতে ইউপি সদস্য ও যুবলীগ নেতা আফসার উদ্দিন মোড়লের সাথে যোগাযোগ করা হলে তিনি অভিযোগটি অস্বীকার করে বলেন আমি আওয়ামী লীগ করি নানান চাপে আছি আমার বিরুদ্ধে প্রতিপক্ষ তা মিথ্যা অপবাদ দিচ্ছে এটা সম্পূর্ণ মিথ্যা ভিত্তিহীন বানোয়াট ভিডিও বক্তব্যের কথা জানতে চাইলে তিনি সম্পূর্ণ অস্বীকার করেন।

স্থানীয় এলাকাবাসী এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষী ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানিয়েছেন।

ট্যাগস :

রাস্তার কাজ দেওয়ার প্রলোভনে

সাতক্ষীরায় যুবলীগ নেতার বিরুদ্ধে নারীর টাকা আত্মসাতের অভিযোগ

আপডেট সময় : ১২:৫৪:৪৯ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬