আশাশুনিতে এলএফও সদস্যদের মাঝে গাছের চারা বিতরণ
- আপডেট সময় : ১২:৫৩:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
- / ৩২ বার পঠিত

সাতক্ষীরার আশাশুনি উপজেলার খাজরা, বড়দল ও কাঁদাকাটি ইউনিয়নের ৪২টি এলএফও’র ১ হাজার ২৬০ জন সদস্যের মাঝে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০ টায় তুয়ারডাঙ্গা এইচ.এফ. মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে এ চারা বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট সোসাইটি (বেডস)-এর বাস্তবায়নে এবং ইউরোপিয়ান ইউনিয়ন ও ট্রেডক্রাফট এক্সচেঞ্জের আর্থিক সহযোগিতায় এ কর্মসূচির আয়োজন করা হয়।
আশাশুনি উপজেলা এফএসএফসিএসও’র সহযোগিতায় এলএফও সদস্যদের মাঝে এসব চারা বিতরণ করা হয়।
উপজেলা এফএসএফসিএসও’র সভাপতি মোহাম্মদ রুহুল কুদ্দুসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশাশুনি উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আফরোজা আক্তার রুমা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কৃষি কর্মকর্তা আবু জাফর সানা, তুয়ারডাঙ্গা এইচ.এফ. মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত কুমার মণ্ডল।
এ সময় আরও উপস্থিত ছিলেন ৬৩ নং তুয়ারডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দরবেশ ই রসুল, সহ-সভাপতি এস এম এনামুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ সেলিম হোসেন, জেলা এফএসএফসিএসও’র কার্যনির্বাহী সদস্য শ্যামল কুমার বিশ্বাসসহ সংশ্লিষ্টরা।
অনুষ্ঠানে আশাশুনি উপজেলার খাজরা, বড়দল ও কাঁদাকাটি ইউনিয়নের ৪২টি এলএফও’র ১ হাজার ২৬০ জন সদস্যের প্রত্যেকের মাঝে চারটি করে মোট ৫ হাজার ৪০টি চারা বিতরণ করা হয়। এর মধ্যে দুইটি আমের চারা, একটি কদবেলের চারা এবং একটি মেহগনি গাছের চারা রয়েছে।
আয়োজকরা জানান, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং এলএফও সদস্যদের বাড়ির আঙিনায় ফলজ, বনজ ও ঔষধি গাছের চাষে উৎসাহিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
অনুষ্ঠানটি সার্বিকভাবে পরিচালনা করেন স্ববল প্রকল্পের (বেডস) এনজিও’র মাঠ সমন্বয়কারী মুরতাজুল ইসলাম।














