ঢাকা ০৫:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo যশোরে বিভাগীয় পদোন্নতি পরীক্ষা ঘিরে ইনভিজিলেটরদের ব্রিফিং Logo হামিদপুরে ডে-নাইট ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন Logo গাবুরা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে মেম্বার পদে প্রার্থী আমিনুর রহমান Logo নড়াগাতী থানার নবাগত ওসির সঙ্গে কালিয়া প্রেসক্লাবের মতবিনিময় Logo দৌড়ে মোবাইল ছিনতাইকারী ধরলেন আনসার সদস্য Logo মানুষের ভালোবাসায় গাজীপুরে ইমদাদের গণসংযোগ শুরু Logo কেসিসি’র নির্মাণাধীন বর্জ্য রিসাইকিং প্লান্টের মেশিনারিজ পরীক্ষামূলক চালু Logo ঝিকরগাছা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা Logo সাতক্ষীরায় ঐতিহ্যবাহী গুড়পুকুর মেলার আনুষ্ঠানিক উদ্বোধন Logo চিতলমারীতে বিআরডিবি’র আয়োজনে কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ
প্রথম ম্যাচে সিতারামপুরের জয়

হামিদপুরে ডে-নাইট ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১১:১০:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
  • / ১৩ বার পঠিত

যশোর সদর উপজেলার হামিদপুরে জমকালো আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে ‘হামিদপুর ডে-নাইট ফুটবল টুর্নামেন্ট-২০২৬ (সিজন-৪)’। বৃহস্পতিবার (১ অক্টোবর) রাত ৮টায় হামিদপুর স্কুল মাঠ প্রাঙ্গণে প্রধান ও স্থানীয় অতিথিদের উপস্থিতিতে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয়।

উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় চাঁদপাড়া বেস্ট একাদশ ও সিতারামপুর এফসি। অধিনায়ক গোলাম রসুলের নেতৃত্বে মাঠে নামে চাঁদপাড়া বেস্ট একাদশ। অপরদিকে মোঃ সজল হোসেনের পরিচালনায় প্রতিদ্বন্দ্বিতা করে সিতারামপুর এফসি।

৩০ মিনিটের নির্ধারিত ম্যাচের প্রথমার্ধে উভয় দলই আক্রমণ-পাল্টা আক্রমণে জমিয়ে তোলে খেলা। তবে গোলের দেখা পায়নি কোনো দল। দ্বিতীয়ার্ধের শুরুতেই ম্যাচের ৩ মিনিটের মাথায় সিতারামপুর এফসির এক খেলোয়াড় দূরপাল্লার দারুণ শটে চাঁদপাড়া বেস্ট একাদশের গোলকিপার সজলকে পরাস্ত করে বল জালে জড়িয়ে দেন। এতে ১-০ গোলে এগিয়ে যায় সিতারামপুর এফসি।

গোল শোধ করতে পরবর্তীতে মরিয়া হয়ে আক্রমণ চালায় চাঁদপাড়া বেস্ট একাদশ। তবে নির্ধারিত সময়ের মধ্যে আর কোনো গোল না হওয়ায় ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে সিতারামপুর এফসি।

এবারের সিজন-৪ টুর্নামেন্টে মোট আটটি দল অংশ নিচ্ছে। রাতের আলোকসজ্জায় আয়োজিত এই ফুটবল টুর্নামেন্টকে ঘিরে হামিদপুরসহ আশপাশের এলাকার ক্রীড়ামোদী ও ফুটবলপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।

হামিদপুর এলাকাবাসীর যৌথ পরিচালনায় আয়োজিত টুর্নামেন্টের আয়োজকরা জানান, স্থানীয় যুবসমাজকে খেলাধুলায় উদ্বুদ্ধ করা এবং মাদকমুক্ত, সুস্থ সমাজ গঠনের লক্ষ্যেই এ আয়োজন। খেলার সুশৃঙ্খল ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে নির্ধারণ করা হয়েছে বিভিন্ন নিয়ম-কানুন।

আগামী ম্যাচগুলোতেও সর্বস্তরের ফুটবলপ্রেমীদের মাঠে উপস্থিত থেকে খেলা উপভোগ করার আহ্বান জানিয়েছেন আয়োজক কমিটির নেতৃবৃন্দ।

ট্যাগস :

প্রথম ম্যাচে সিতারামপুরের জয়

হামিদপুরে ডে-নাইট ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

আপডেট সময় : ১১:১০:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬