মানুষের ভালোবাসায় গাজীপুরে ইমদাদের গণসংযোগ শুরু
- আপডেট সময় : ০৮:০৩:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
- / ৩৫ বার পঠিত

বেনাপোল পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের গাজীপুরে প্রথম দিনের গণসংযোগে মানুষের ভালোবাসা ও আন্তরিকতায় সিক্ত হয়েছেন মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ। বৃহস্পতিবার দিনব্যাপী তিনি এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে গণসংযোগ, কুশল বিনিময় ও মতবিনিময় করেন।
গণসংযোগকালে স্থানীয় বাসিন্দারা এলাকার দীর্ঘদিনের বিভিন্ন নাগরিক সমস্যা ও দুর্ভোগের কথা ইমদাদুল হক ইমদাদের কাছে তুলে ধরেন। তিনি মনোযোগ দিয়ে তাদের কথা শোনেন এবং সমস্যা সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।
ইমদাদুল হক ইমদাদ বলেন, জনগণের কাছে গিয়ে তাদের কথা শোনা এবং তাদের পাশে দাঁড়ানোই একজন জনপ্রতিনিধির প্রধান দায়িত্ব। মানুষের যে দুর্ভোগগুলো রয়েছে, সেগুলো দূর করতে কার্যকরভাবে কাজ করতে চাই।
তিনি আরও বলেন, নির্বাচিত হলে ৭ নম্বর ওয়ার্ডের নাগরিক সমস্যাগুলো অগ্রাধিকার ভিত্তিতে চিহ্নিত করা হবে। পর্যায়ক্রমে রাস্তাঘাট, পানি নিষ্কাশন, পরিচ্ছন্নতাসহ প্রয়োজনীয় নাগরিক সুবিধা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হবে। উন্নয়ন পরিকল্পনায় মানুষের প্রয়োজন ও মতামতকে গুরুত্ব দেওয়া হবে।
ইমদাদুল হক ইমদাদ বলেন, রাজনীতি মানুষের সেবা করার একটি মাধ্যম। জনগণের ভালোবাসা ও আস্থাকে সঙ্গে নিয়ে একটি সুন্দর, আধুনিক ও নাগরিকবান্ধব বেনাপোল পৌরসভা গড়ে তুলতে চান তিনি।
গণসংযোগে অংশ নেওয়া স্থানীয় বাসিন্দারা বলেন, প্রার্থী সরাসরি মানুষের দ্বারে এসে তাদের সমস্যা ও প্রত্যাশার কথা শুনেছেন, এটি ইতিবাচক বিষয়। তারা এলাকার দীর্ঘদিনের নাগরিক দুর্ভোগ দূর করতে কার্যকর উদ্যোগের প্রত্যাশা করেন।
প্রথম দিনের গণসংযোগে মানুষের স্বতঃস্ফূর্ত সাড়া ও ভালোবাসায় কৃতজ্ঞতা প্রকাশ করেন ইমদাদুল হক ইমদাদ। আগামী দিনগুলোতেও গাজীপুরসহ পৌরসভার বিভিন্ন এলাকার মানুষের কাছে গিয়ে তাদের কথা শোনা এবং নাগরিক সমস্যার সমাধানে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন বেনাপোল পৌর বিএনপির সহ-সভাপতি মো. শাহাবুদ্দিন ও শাহাদুর রহমান খোকন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মেহেরুল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম, কৃষিবিষয়ক সম্পাদক জিয়াউর রহমান জিয়া, বিএনপি নেতা তাইজুল ইসলাম বকুল, ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মুছা করিম, ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইসরাফিল সরদার, ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইয়ার আলী, ৬ নম্বর ওয়ার্ডের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মইদুল ইসলাম, বিএনপি নেতা আজগর আলী, বেনাপোল পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শহিদুল ইসলাম শহীদ, সাবেক ছাত্রদল নেতা মিজানুর রহমান মিজান, বেনাপোল পৌর যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান আসাদ, যুগ্ম আহ্বায়ক জনি হায়দার, ইয়াসিন মোড়ল লাফু, আশরাফুজ্জামান মির্জা, সদস্য মফিজুর রহমান ও হযরত আলী।
এ ছাড়া যশোর জেলা কৃষকদলের আহ্বায়ক কমিটির সদস্য লিটন মাহমুদ, বেনাপোল পৌর কৃষকদলের যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম, বেনাপোল পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক তোফাজ্জল, তুহিন হোসেন, আতিকুর জামান সনি, সদস্য মহাসিন আলম, ৭ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক হাসু, যুবনেতা মনির হোসেন, যুবনেতা রাসেল আহমেদ ও শ্রমিক নেতা আহমদ আলীসহ বেনাপোল পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল এবং গাজীপুর ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।



















