নড়াগাতী থানার নবাগত ওসির সঙ্গে কালিয়া প্রেসক্লাবের মতবিনিময়
- আপডেট সময় : ১০:৫৫:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
- / ২৪ বার পঠিত

নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা হোসেন আলীর সঙ্গে কালিয়া প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) সন্ধায় নড়াগাতী থানার ওসির কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় নবাগত ওসি মোঃ হোসেন আলী কালিয়া প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে পরিচিত হন এবং নড়াগাতী থানার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মতবিনিময় করেন।
এ সময় মাদক, সন্ত্রাস, চুরি-ডাকাতি, কিশোর অপরাধসহ বিভিন্ন সামাজিক সমস্যা নিয়ে আলোচনা হয়। সাংবাদিকরা নড়াগাতী এলাকার বিভিন্ন সমস্যা, জনদুর্ভোগ ও আইনশৃঙ্খলা-সংক্রান্ত বিষয় নবাগত ওসির কাছে তুলে ধরেন।
সভায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ দমন, মাদক নিয়ন্ত্রণ এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি পুলিশ ও সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয় আরও জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়।
কালিয়া প্রেসক্লাবের নেতৃবৃন্দ নবাগত ওসি হোসেন আলীকে দায়িত্ব পালনে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। একই সঙ্গে সাংবাদিকরা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে জনস্বার্থে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
মতবিনিময় সভায় কালিয়া প্রেসক্লাবের সভাপতি আলী হায়দার মিকু, সাধারণ সম্পাদক শেখ আল ইমরান, সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান চৌধুরী, প্রচার ও প্রকাশনা সম্পাদক নাসির আহমেদসহ প্রেসক্লাবের অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।














