ঢাকা ০২:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo পাঁজিয়ায় পানিবন্দি ভিডিপি সদস্য’র বাড়ি পরিদর্শনে আনসার কর্মকর্তা Logo যশোরে উত্তরা হাসপাতালে চিকিৎসা অবহেলায় প্রসূতির মৃত্যুর অভিযোগ Logo মনোহরপুরের গ্রামে গ্রামে গাজী এনামুল হক এমপি Logo যশোর জিলা স্কুলে ২৭২ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা Logo যশোরে ডিবির পৃথক অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ আটক ৩ Logo যশোর রেলস্টেশন মাদ্রাসায় ৭৬তম বার্ষিক ওয়াজ মাহফিল Logo পল্লী বিদ্যুৎতের ঠিকাদারের বিরুদ্ধে মণিরামপুর পৌরসভার অভিযোগ Logo আন্তঃবিশ্ববিদ্যালয় নারী ফুটবলের ফাইনালে মারামারি, আহত ৯ Logo ঝিকরগাছায় জামায়াতের উদ্যোগে ঐতিহাসিক যুব ম্যারাথন অনুষ্ঠিত Logo বিজিবির অভিযানে শাড়ি, কম্বল, কসমেটিকসসহ বিভিন্ন পণ্য জব্দ

কালিয়ায় নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা সভা

নড়াইল সংবাদদাতা
  • আপডেট সময় : ০৩:০৫:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
  • / ৪৬ বার পঠিত

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, সাহিত্যকর্ম, সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনাকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে নড়াইলের কালিয়া উপজেলায় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২ জুলাই) সকালে কালিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জিন্নাতুল ইসলাম।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শ্রাবণী বিশ্বাস, কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইদ্রিস আলী, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী, সাংস্কৃতিক কর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

আলোচনা সভায় বক্তারা বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম শুধু বিদ্রোহের কবি নন, তিনি সাম্য, মানবতা, স্বাধীনতা ও সম্প্রীতিরও অগ্রদূত। তাঁর সাহিত্য, গান, কবিতা ও দর্শন আজও বাঙালির প্রেরণার অন্যতম উৎস। নতুন প্রজন্মের মধ্যে নজরুলের আদর্শ, চেতনা ও মূল্যবোধ ছড়িয়ে দিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সভাপতির বক্তব্যে ইউএনও জিন্নাতুল ইসলাম বলেন, মহান ব্যক্তিত্বদের আদর্শ নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে উপজেলা প্রশাসন নিয়মিতভাবে বিভিন্ন সাংস্কৃতিক ও শিক্ষামূলক কর্মসূচি বাস্তবায়ন করছে। জাতীয় কবি নজরুল ইসলামের জীবনাদর্শ তরুণদের দেশপ্রেম, মানবিকতা ও নৈতিক মূল্যবোধে উদ্বুদ্ধ করবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

আলোচনা সভা শেষে জাতীয় কবির রচনা থেকে কবিতা আবৃত্তি, নজরুলসংগীত পরিবেশন এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি হয়। অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো আয়োজন প্রাণবন্ত হয়ে ওঠে।

কালিয়ায় নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা সভা

আপডেট সময় : ০৩:০৫:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬