ঢাকা ১২:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo যশোর আদালত চত্বরে চারটি ককটেল বিস্ফোরণ মামলায় আটক ৯ Logo যশোরে পুলিশের ৫৪ চেকপোস্টে তল্লাশি, ৩২ মোটরসাইকেল জব্দ Logo নির্বাচিত হলে শাসক নয়, সেবক হিসেবে কাজ করবো : রাদমির Logo যশোর ২৫০ শয্যা হাসপাতালে চালু হচ্ছে কিডনি ডায়ালাইসিস ইউনিট Logo যশোরে বিদ্রোহী সাহিত্য পরিষদের নজরুল উৎসবের থিম উন্মোচন Logo তালায় মামলা চলমান অবস্থায় গাছ কাটার অভিযোগ, উত্তেজনা চরমে Logo আশাশুনিতে পল্লী চিকিৎসক সালাম বিশ্বাসের পিতার ইন্তেকাল Logo বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের নতুন ইনচার্জ কাজী শহিদুল ইসলাম Logo চিনাটোলায় আ’লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল Logo যশোরে বোমা হামলা ও নৈরাজ্যের প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ
চিকিৎসাসেবা পেলেন শতাধিক রোগী

কেশবপুরে উজ্জ্বল স্মৃতি সংসদের উদ্যোগে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প

তুহিন হোসেন, কেশবপুর
  • আপডেট সময় : ১১:৪৭:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
  • / ৮৪ বার পঠিত

যশোরের কেশবপুরে উজ্জ্বল স্মৃতি সংসদের উদ্যোগে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এতে শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়ার পাশাপাশি প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) সকাল ৯টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত কেশবপুর থানার মোড়সংলগ্ন ইসহাক বিশ্বাস সুপার মার্কেটে এ মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।

ক্যাম্পে চিকিৎসাসেবা প্রদান করেন ডা. জহিরুল হক (ওয়াসিম)। তিনি এমবিবিএস (সিএমসি), বিসিএস (স্বাস্থ্য), ডিএ (বিএমইউ), সিসিডি (বারডেম) ও সিএমইউ (আল্ট্রা) ডিগ্রিধারী। তিনি এনেসথেসিয়া, আইসিইউ ও পেইন মেডিসিন বিশেষজ্ঞ এবং জেনারেল প্র্যাকটিশনার। বর্তমানে তিনি কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত রয়েছেন।

মেডিকেল ক্যাম্পে এলাকার শতাধিক মানুষ চিকিৎসাসেবা গ্রহণ করেন। রোগীদের শারীরিক অবস্থা ও প্রয়োজন বিবেচনায় বিনামূল্যে ওষুধও সরবরাহ করা হয়। বিশেষ করে অসচ্ছল ও সাধারণ মানুষের জন্য এ উদ্যোগ বিনামূল্যে চিকিৎসা গ্রহণের একটি সুযোগ তৈরি করে।

এ সময় উপস্থিত ছিলেন উজ্জ্বল স্মৃতি সংসদের সভাপতি মাসুদ পারভেজ শহীদ, সিনিয়র সহসভাপতি হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক শামসুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মোক্তাদিরুল ইসলাম ও মনিরুল আলম লিপটন, রাসেল বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক আজিজুল হাকিম, কোষাধ্যক্ষ এনামুল হোসেন, দপ্তর সম্পাদক জিল্লুর রহমান, প্রচার সম্পাদক পল্লী চিকিৎসক সোহাগ বিশ্বাস, ধর্মবিষয়ক সম্পাদক ইকবাল হোসেন, সহধর্মবিষয়ক সম্পাদক উজ্জ্বল ঘোষ ও সুজন দাস, সহপ্রচার সম্পাদক জাহিদ হাসান বিশ্বাস এবং শিক্ষাবিষয়ক সম্পাদক তৈয়বুর রহমান।

এ ছাড়া সংগঠনের সদস্য শহিদুল ইসলাম, রাজু আহম্মেদ, রুবেল হোসেন, কামরুল হোসেন, জুয়েল হোসেন, রবিউল ইসলাম, সবুজ ও সুফল সিংহসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

স্থানীয়দের মতে, চিকিৎসাসেবার সুযোগ থেকে বঞ্চিত ও অসচ্ছল মানুষের পাশে দাঁড়াতে উজ্জ্বল স্মৃতি সংসদের এ ধরনের উদ্যোগ প্রশংসনীয়। ভবিষ্যতেও এমন জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা করেন তাঁরা।

ট্যাগস :

চিকিৎসাসেবা পেলেন শতাধিক রোগী

কেশবপুরে উজ্জ্বল স্মৃতি সংসদের উদ্যোগে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প

আপডেট সময় : ১১:৪৭:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬