ঢাকা ১২:১৬ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo যশোর আদালত চত্বরে চারটি ককটেল বিস্ফোরণ মামলায় আটক ৯ Logo যশোরে পুলিশের ৫৪ চেকপোস্টে তল্লাশি, ৩২ মোটরসাইকেল জব্দ Logo নির্বাচিত হলে শাসক নয়, সেবক হিসেবে কাজ করবো : রাদমির Logo যশোর ২৫০ শয্যা হাসপাতালে চালু হচ্ছে কিডনি ডায়ালাইসিস ইউনিট Logo যশোরে বিদ্রোহী সাহিত্য পরিষদের নজরুল উৎসবের থিম উন্মোচন Logo তালায় মামলা চলমান অবস্থায় গাছ কাটার অভিযোগ, উত্তেজনা চরমে Logo আশাশুনিতে পল্লী চিকিৎসক সালাম বিশ্বাসের পিতার ইন্তেকাল Logo বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের নতুন ইনচার্জ কাজী শহিদুল ইসলাম Logo চিনাটোলায় আ’লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল Logo যশোরে বোমা হামলা ও নৈরাজ্যের প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ
তিনজনের অপসারণ দাবি

সাগরদাঁড়ি এমএম ইনস্টিটিউশনে দুর্নীতির অভিযোগে মানববন্ধন

তুহিন হোসেন, কেশবপুর
  • আপডেট সময় : ০৫:৪১:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
  • / ৫৬ বার পঠিত

যশোরের কেশবপুর উপজেলার সাগরদাঁড়ি এম এম ইনস্টিটিউশনের এডহক কমিটির সভাপতি মেহেরুননেছা মেরি, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গৌতম কুমার দত্ত ও সহকারী শিক্ষক মোস্তাফিজুর রহমান বুলুর বিরুদ্ধে দুর্নীতি, অনিয়ম, ক্ষমতার অপব্যবহার এবং স্থানীয় ব্যবসায়ীদের হয়রানির অভিযোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে বিদ্যালয়টির মালিকানাধীন প্রায় ১৫০টি দোকানঘরের ব্যবসায়ী, সাবেক শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় সাধারণ মানুষের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, বিদ্যালয়ের সম্পদ ব্যবস্থাপনা, দোকানঘর নির্মাণ ও বরাদ্দ, পুরোনো মালামাল বিক্রি, শিক্ষক-কর্মচারী নিয়োগ এবং বিদ্যালয়ের জায়গা ব্যবহারের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে নানা অনিয়ম চলে আসছে। এসব কর্মকাণ্ডের কারণে বিদ্যালয়ের আর্থিক স্বচ্ছতা ও স্বাভাবিক শিক্ষা পরিবেশ নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। একই সঙ্গে স্থানীয় দোকানদারদের চাপ প্রয়োগ করে অবৈধভাবে অর্থ দাবি ও হয়রানি করা হচ্ছে বলেও অভিযোগ করেন তাঁরা।

বক্তারা সহকারী শিক্ষক মোস্তাফিজুর রহমান বুলুর বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে ধরে বলেন, তিনি একসময় বিদ্যালয়ের ক্লার্ক হিসেবে কর্মরত ছিলেন। পরবর্তীতে জাল সনদের মাধ্যমে সহকারী শিক্ষক পদে নিয়োগ পাওয়ার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। এ ছাড়া ২০২৫ সালের মধুমেলার আগে রাতের আঁধারে বিদ্যালয় প্রাঙ্গণের তিনটি গাছ কেটে বিক্রি এবং পুরোনো বই-খাতা, তামার তার, লোহার চেয়ার-টেবিল ও পাইপ টেন্ডার ছাড়াই বিক্রির অভিযোগও করেন তাঁরা।

এ ছাড়া বিদ্যালয়ের জায়গায় দোকানঘরের ভিত নির্মাণ করে উচ্চমূল্যে বিক্রি, শিক্ষক-কর্মচারী নিয়োগের নামে অবৈধ অর্থ লেনদেন, দোকানঘর নির্মাণ ও সংস্কারকাজে অনিয়ম এবং ভুয়া বিল-ভাউচার তৈরির অভিযোগ তোলেন বক্তারা। মধুমেলার সময় বিদ্যালয়ের জায়গা ভাড়া দিয়ে প্রাপ্ত অর্থের হিসাব নিয়েও তাঁরা প্রশ্ন তোলেন।

মানববন্ধনে বক্তারা আরও অভিযোগ করেন, বিদ্যালয়ের দোকান বরাদ্দ ও দোকানঘর নির্মাণের প্রতিশ্রুতি দিয়ে ৩১ জন দোকানদারের কাছ থেকে অর্থ নেওয়া হয়েছে। পাশাপাশি বহিরাগত ব্যক্তিদের কাছে অষ্টম শ্রেণি পাসের সনদ দেওয়ার বিনিময়ে অর্থ আদায়ের অভিযোগও উত্থাপন করা হয়।

বক্তারা বলেন, রাজনৈতিক প্রভাব খাটিয়ে বিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রমে বাধা সৃষ্টি করা হচ্ছে। এতে নিয়মতান্ত্রিকভাবে বিদ্যালয় পরিচালনার পরিবেশ ব্যাহত হচ্ছে। তাঁরা এসব অভিযোগের নিরপেক্ষ তদন্ত, দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং এডহক কমিটির সভাপতি মেহেরুননেছা মেরি, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গৌতম কুমার দত্ত ও সহকারী শিক্ষক মোস্তাফিজুর রহমান বুলুর অপসারণ দাবি করেন।

মানববন্ধনে বক্তব্য দেন স্থানীয় ব্যবসায়ী সোহরাব হোসেন, জিয়াউর রহমান, আশরাফুল ইসলাম, রবিউল ইসলাম ও রেজাউল ইসলামসহ অনেকে। এ সময় বিদ্যালয়ের দোকানমালিকসহ এলাকার শতাধিক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

এ বিষয়ে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গৌতম কুমার দত্তের বক্তব্য জানতে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি। অভিযোগের বিষয়ে এডহক কমিটির সভাপতি ও সংশ্লিষ্ট সহকারী শিক্ষকের বক্তব্যও জানা সম্ভব হয়নি।

ট্যাগস :

তিনজনের অপসারণ দাবি

সাগরদাঁড়ি এমএম ইনস্টিটিউশনে দুর্নীতির অভিযোগে মানববন্ধন

আপডেট সময় : ০৫:৪১:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬