ঢাকা ০৮:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo যশোরে তিন থানায় নতুন ওসি, বদলি ৭ পুলিশ পরিদর্শক Logo কেশবপুরে বর্ণাঢ্য আয়োজন যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত Logo বাঘারপাড়ার জোরকদমে চলছে খেজুরের রস সংগ্রহের প্রস্তুতি Logo লংমার্চ ঘিরে ঝিনাইদহে ব্যাপক প্রস্তুতি, পরিদর্শনে মোবারক হোসাইন Logo সাতক্ষীরায় জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত Logo যশোরে তালাকের তথ্য গোপন করে প্রবাসীর সম্পদ আত্মসাতের অভিযোগ Logo যশোর সীমান্তে বিপুল পরিমাণ চোরাচালানি পণ্য জব্দ Logo কেশবপুরে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, জমি দখল চেষ্টার অভিযোগ Logo ডুমুরিয়ায় বাড়তি দামে দিশেহারা খেটে খাওয়া মানুষ Logo সাতক্ষীরা জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির নতুন সভাপতি আবুল কালাম বাবলা

কেশবপুরে বর্ণাঢ্য আয়োজন যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

তুহিন হোসেন, কেশবপুর
  • আপডেট সময় : ০৮:২০:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
  • / ১৮ বার পঠিত

যশোরের কেশবপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেলে কেশবপুর উপজেলা ও পৌর যুবদলের আয়োজনে পৌর শহরের ত্রিমোহিনী মোড় চত্বরে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পৌর যুবদলের সদস্যসচিব মেহেদী বিশ্বাস সভাটি সঞ্চালনা করেন।

পৌর যুবদলের আহ্বায়ক গোলাম মোস্তফার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন যশোর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আমিনুর রহমান মধু।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন যশোর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নাজমুল হোসেন বাবুল, কেশবপুর পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল হালিম অটল, উপজেলা কৃষক দলের সভাপতি নজরুল ইসলাম এবং উপজেলা যুবদল নেতা আব্দুল গফুর, জাহাঙ্গীর কবীর মিন্টু, মেহেদী হাসান হিমেল ও মেহেদী হাসান শিপন।

এ ছাড়া বক্তব্য দেন উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক অহেদুর রহমান অন্তুসহ স্থানীয় নেতারা। আলোচনা সভা শেষে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় ত্রিমোহিনী মোড় চত্বরে এসে শেষ হয়।

ট্যাগস :

কেশবপুরে বর্ণাঢ্য আয়োজন যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আপডেট সময় : ০৮:২০:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬