ঢাকা ০৮:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কেশবপুরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে নেতাকর্মীদের বর্ণাঢ্য আয়োজন Logo বাঘারপাড়ার জোরকদমে চলছে খেজুরের রস সংগ্রহের প্রস্তুতি Logo লংমার্চ ঘিরে ঝিনাইদহে ব্যাপক প্রস্তুতি, পরিদর্শনে মোবারক হোসাইন Logo সাতক্ষীরায় জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত Logo যশোরে তালাকের তথ্য গোপন করে প্রবাসীর সম্পদ আত্মসাতের অভিযোগ Logo যশোর সীমান্তে বিপুল পরিমাণ চোরাচালানি পণ্য জব্দ Logo কেশবপুরে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, জমি দখল চেষ্টার অভিযোগ Logo ডুমুরিয়ায় বাড়তি দামে দিশেহারা খেটে খাওয়া মানুষ Logo সাতক্ষীরা জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির নতুন সভাপতি আবুল কালাম বাবলা Logo যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বেনাপোলে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপণ কর্মসূচি

লংমার্চ ঘিরে ঝিনাইদহে ব্যাপক প্রস্তুতি, পরিদর্শনে মোবারক হোসাইন

ঝিনাইদহ সংবাদদাতা
  • আপডেট সময় : ০৭:৩৯:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
  • / ৬ বার পঠিত

জুলাই গণহত্যার বিচারসহ বিভিন্ন দাবিতে আগামী ৩১ অক্টোবর ১১ দলীয় ঐক্যের উদ্যোগে ঢাকা-খুলনা-যশোর-ঝিনাইদহ-কুষ্টিয়া লংমার্চ কর্মসূচি অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ কর্মসূচি সফল করতে ঝিনাইদহে ব্যাপক প্রস্তুতি নেওয়া হচ্ছে।

প্রস্তুতি ও সার্বিক পরিস্থিতি পরিদর্শন করেছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও যশোর-কুষ্টিয়া অঞ্চল পরিচালক মোবারক হোসাইন। পরিদর্শন শেষে তিনি উপস্থিত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন এবং তাঁদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

এ সময় উপস্থিত ছিলেন ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমির আলী আজম মো. আবু বকর, জেলা জামায়াতের নায়েবে আমির ও পৌর মেয়র পদপ্রার্থী আব্দুল আলীম, জেলা সেক্রেটারি আব্দুল আওয়াল, সহকারী সেক্রেটারি আব্দুল হাই, মাওলানা তাজুল ইসলাম, ছগির আহম্মেদসহ স্থানীয় নেতারা।

পরিদর্শনকালে নেতারা জানান, ৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে ঝিনাইদহে সাংগঠনিক ও প্রস্তুতিমূলক কার্যক্রম জোরদার করা হয়েছে। কর্মসূচিতে নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে।

তাঁরা আশা প্রকাশ করেন, লং মার্চে বিপুল সংখ্যক মানুষের সমাগম ঘটবে। জুলাই গণহত্যার বিচারসহ উত্থাপিত দাবিগুলোর পক্ষে জনমত গড়ে তুলতে এ কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তাঁরা প্রত্যাশা করেন।

ট্যাগস :

লংমার্চ ঘিরে ঝিনাইদহে ব্যাপক প্রস্তুতি, পরিদর্শনে মোবারক হোসাইন

আপডেট সময় : ০৭:৩৯:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬