ঢাকা ০৪:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বেনাপোলে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপণ কর্মসূচি

আলমগীর হোসেন, বেনাপোল
  • আপডেট সময় : ০৩:১৩:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
  • / ২১ বার পঠিত

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যশোরের শার্শা উপজেলা ও বেনাপোল পৌর যুবদলের উদ্যোগে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুর ১২টার দিকে বেনাপোলের পাচুয়ার বাঙর এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা যুবদলের আহ্বায়ক মোস্তাফিজ জোহা সেলিম, সদস্য সচিব ইমদাদুল হক ইমদাদ, বেনাপোল পৌর যুবদলের আহ্বায়ক মফিজুর রহমান বাবু, সদস্যসচিব রাহানুজ্জামান দিপু, বেনাপোল পৌর ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম আরিফ ও সদস্যসচিব ইশতিয়াক আহমেদ শাওনসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

কর্মসূচি শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন শার্শা উপজেলা যুবদলের আহ্বায়ক মোস্তাফিজ জোহা সেলিম। তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৮ সালে বিএনপি প্রতিষ্ঠা করেন। একই বছরের ২৭ অক্টোবর যুবদল গঠিত হয়। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পালন করা হলো।

তিনি আরও জানান, বুধবার যশোর টাউন হল ময়দানে বিকেল ৩টায় কেন্দ্রীয় কর্মসূচি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এতে শার্শা উপজেলা ও বেনাপোল পৌর যুবদলের নেতাকর্মীরা অংশ নেবেন বলে জানান তিনি।

যুবদলের সাংগঠনিক কার্যক্রমের কথা তুলে ধরে মোস্তাফিজ জোহা সেলিম বলেন, দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বকে শক্তিশালী করতে যুবদলের নেতাকর্মীরা কাজ করে যাচ্ছেন। মাছ অবমুক্ত ও বৃক্ষরোপণের মতো কর্মসূচির মাধ্যমে পরিবেশ রক্ষা এবং জনকল্যাণমূলক কার্যক্রমে অংশ নেওয়ারও আহ্বান জানান তিনি।

ট্যাগস :

যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বেনাপোলে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপণ কর্মসূচি

আপডেট সময় : ০৩:১৩:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬