ঢাকা ০৭:৪১ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বাকশিস সাতক্ষীরা জেলা শাখার নব-নির্বাচিত কমিটির দায়িত্বভার হস্তান্তর Logo খুলনায় ৩৯৪ মণ্ডপে দুর্গাপূজায় এসআরবি’র তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা Logo যশোরে আমগাছ থেকে পড়ে এক ব্যক্তির মৃত্যু Logo শার্শায় গ্যাস ট্যাবলেট সেবনে গৃহবধূর মৃত্যু Logo সাতক্ষীরা বন্ধুসভার সভাপতি মৃত্যুঞ্জয় ও সদস্য শিফাত’র জন্মদিন উদযাপন Logo নড়াইলে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার বিতরণ Logo কেশবপুরে জমি নিয়ে বিরোধ, প্রতিবেশীকে কুপিয়ে জখম Logo সকল অশুভ শক্তির বিনাশ ঘটিয়ে শুভ শক্তির প্রতিষ্ঠা হয় মহাসপ্তমীতে Logo বেনাপোলে মুরগির ভ্যান থেকে বিদেশি পিস্তল-গুলিসহ যুবক আটক Logo পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের যশোরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন

খুলনায় ‘বি কোম্পানি’র সদস্য সজল আকন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১২:২৩:৪২ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬
  • / ৮৬ বার পঠিত

ফেসবুকে খুলনার কুখ্যাত ‘বি কোম্পানি’র ব্যানারে প্রচারণা চালানোর অভিযোগে এবং একাধিক মামলার আসামি সজল আকনকে (৩৪) গ্রেফতার করেছে র‍্যাব-৬ এর সিপিসি স্পেশাল কোম্পানির আভিযানিক দল।

র‍্যাবের প্রেস বিজ্ঞপ্তি  ‍সূত্রে জানা যায়, গতকাল রোববার (৭ জুন) রাত সাড়ে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে খুলনা মহানগরীর লবণচরা থানার সুইচগেট সংলগ্ন ওসমান মালের হাসান ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের সামনে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে খুলনার কুখ্যাত ‘বি কোম্পানি’র সদস্য হিসেবে পরিচিত সজল আকনকে গ্রেফতার করা হয়। তিনি লবণচরা থানার সাচিবুনিয়া এলাকার মো. হারুন আকনের ছেলে।

র‍্যাব জানায়, সজল আকনের বিরুদ্ধে খুলনা মহানগরীর বিভিন্ন থানায় হত্যা, বিশেষ ক্ষমতা আইন, চুরি ও মারধরসহ মোট চারটি মামলা বিচারাধীন রয়েছে। তার অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য পিসি-পিআর বিশ্লেষণের মাধ্যমে নিশ্চিত হওয়া গেছে।

র‍্যাব আরও জানায়, সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত আসামি, অস্ত্রধারী সন্ত্রাসী, মাদক কারবারিসহ বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনতে তারা নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।

গ্রেফতারকৃত সজল আকনকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য লবণচরা থানায় হস্তান্তর করা হয়েছে।

ট্যাগস :

খুলনায় ‘বি কোম্পানি’র সদস্য সজল আকন গ্রেফতার

আপডেট সময় : ১২:২৩:৪২ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬