ঢাকা ১২:৩২ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo যশোর আদালত চত্বরে চারটি ককটেল বিস্ফোরণ মামলায় আটক ৯ Logo যশোরে পুলিশের ৫৪ চেকপোস্টে তল্লাশি, ৩২ মোটরসাইকেল জব্দ Logo নির্বাচিত হলে শাসক নয়, সেবক হিসেবে কাজ করবো : রাদমির Logo যশোর ২৫০ শয্যা হাসপাতালে চালু হচ্ছে কিডনি ডায়ালাইসিস ইউনিট Logo যশোরে বিদ্রোহী সাহিত্য পরিষদের নজরুল উৎসবের থিম উন্মোচন Logo তালায় মামলা চলমান অবস্থায় গাছ কাটার অভিযোগ, উত্তেজনা চরমে Logo আশাশুনিতে পল্লী চিকিৎসক সালাম বিশ্বাসের পিতার ইন্তেকাল Logo বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের নতুন ইনচার্জ কাজী শহিদুল ইসলাম Logo চিনাটোলায় আ’লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল Logo যশোরে বোমা হামলা ও নৈরাজ্যের প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ

খুলনার শীর্ষ সন্ত্রাসী রকি মাদারীপুরে গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১০:০৫:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
  • / ২৪ বার পঠিত

খুলনার কুখ্যাত সন্ত্রাসী গ্রুপ নুরাজিম বাহিনীর শীর্ষ সন্ত্রাসী মোঃ শাহারিয়ার ইসলাম রকিকে গ্রেপ্তার করেছে এসআরবি-৬ ও এসআরবি-৮-এর যৌথ আভিযানিক দল। বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে মাদারীপুরের শিবচর থানাধীন ডিসি রোড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

এসআরবি ফোর্সেস সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-৬ ও এসআরবি-৮-এর যৌথ দল বিশেষ অভিযান পরিচালনা করে রকিকে গ্রেপ্তার করে। তিনি খুলনা মহানগরীর ৮/১ টুটপাড়া ইস্ট সার্কুলার লেন এলাকার মৃত মোঃ শাহজাহানের ছেলে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, সম্প্রতি খুলনার নিউ অ্যাপোলো ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টারে চাঁদার দাবিতে সশস্ত্র হামলা ও ভাঙচুরের ঘটনায় নুরাজিম বাহিনীর নাম উঠে আসে। এ ছাড়া খুলনা শহরে মাদক ব্যবসা, হত্যা ও চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধে গ্রুপটির বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে।

গ্রেপ্তার রকি খুলনার শীর্ষ সন্ত্রাসী নুরাজিমের আপন ভাই। তার বিরুদ্ধে খুলনা মহানগরীর বিভিন্ন থানায় তিনটি হত্যা মামলা ও চারটি মাদক মামলাসহ মোট নয়টি মামলার তথ্য রয়েছে।

এসআরবি ফোর্সেস জানায়, নিয়মিত মামলার আসামি, সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত অপরাধীদের গ্রেপ্তার এবং অস্ত্রধারী সন্ত্রাসী ও মাদক কারবারিদের আইনের আওতায় আনতে তাদের অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তারের পর রকিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য খুলনা মহানগরীর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

ট্যাগস :

খুলনার শীর্ষ সন্ত্রাসী রকি মাদারীপুরে গ্রেপ্তার

আপডেট সময় : ১০:০৫:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬