ঢাকা ১১:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

গোপালগঞ্জের আইনশৃঙ্খলা রক্ষায় ৩ প্লাটুন বিজিবি মোতায়েন

ইয়ার আলী শেখ, গোপালগঞ্জ
  • আপডেট সময় : ০৯:১৮:৪১ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬
  • / ২৮ বার পঠিত

গোপালগঞ্জ জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জনসাধারণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং সম্ভাব্য নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিহত করতে তিন প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। গত ১০ নভেম্বর থেকে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর তত্ত্বাবধানে গোপালগঞ্জ জেলায় এসব বিজিবি সদস্য দায়িত্ব পালন করছেন।

বিজিবি সূত্র জানায়, স্থানীয় প্রশাসন, জেলা ম্যাজিস্ট্রেট, পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে মোতায়েন করা সদস্যরা দিন-রাত টহল, যৌথ টহল ও মোবাইল পেট্রোল কার্যক্রম পরিচালনা করছেন। পাশাপাশি জেলার সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ এবং মাঠপর্যায়ের কার্যক্রম সমন্বয়ে বিশেষ নজরদারি ব্যবস্থা নেওয়া হয়েছে।

যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি জানান, গোপালগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিজিবির পক্ষ থেকে নিরাপত্তা জোরদার করা হয়েছে। কোনো দুষ্কৃতকারী যাতে নাশকতামূলক কর্মকাণ্ড ঘটাতে না পারে, সে জন্য বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে।

তিনি আরও জানান, জরুরি প্রয়োজনে তাৎক্ষণিক সহযোগিতা দেওয়ার জন্য যশোর ব্যাটালিয়ন সদর দপ্তরে একটি মনিটরিং সেল গঠন করা হয়েছে।

ট্যাগস :

গোপালগঞ্জের আইনশৃঙ্খলা রক্ষায় ৩ প্লাটুন বিজিবি মোতায়েন

আপডেট সময় : ০৯:১৮:৪১ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬