সংবাদ শিরোনাম :
চিকিৎসাধীন সাংবাদিক কাউসার মোল্লার অবস্থার উন্নতি
নড়াইল সংবাদদাতা
- আপডেট সময় : ০৮:০৭:৫১ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬
- / ৪৭ বার পঠিত

কালিয়া প্রেসক্লাবের সহ-অর্থ সম্পাদক ও প্রবীণ সাংবাদিক মো. কাউসার মোল্লা (৬৫) স্ট্রোকজনিত কারণে অসুস্থ হয়ে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। বর্তমানে তার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।
তার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে কালিয়া প্রেসক্লাবের নেতৃবৃন্দ এবং বিভিন্ন গণমাধ্যমের প্রবীণ সাংবাদিকরা হাসপাতালে যান। এ সময় তারা চিকিৎসার অগ্রগতি সম্পর্কে অবহিত হন এবং পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন।
চিকিৎসকদের বরাতে জানা গেছে, কাউসার মোল্লা বর্তমানে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন এবং আগের তুলনায় তার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে।
এদিকে পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে তার দ্রুত ও পূর্ণ সুস্থতার জন্য দোয়া কামনা করা হয়েছে। সাংবাদিক সমাজ, সহকর্মী ও শুভানুধ্যায়ীরাও তার আশু আরোগ্য কামনা করেছেন।
ট্যাগস :
























