ছয় জেলায় সার ডিলার নিয়োগ স্থগিত
সংসদীয় স্থায়ী কমিটিকে অভিনন্দন জানালেন সাংবাদিক সাগর হোসেন
- আপডেট সময় : ১১:৪৩:৫২ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
- / ৩৪ বার পঠিত

সাতক্ষীরাসহ দেশের বিভিন্ন জেলায় সার ডিলার নিয়োগে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ আমলে নিয়ে ৬টি জেলায় নিয়োগ প্রক্রিয়া স্থগিত ঘোষণা করায় কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সকল সদস্যকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন বিশিষ্ট সাংবাদিক জি এম সাগর হোসেন। তিনি জাতীয় দৈনিক ‘ভোরের চেতনা’ পত্রিকার ক্রাইম রিপোর্টার, যশোর দর্পণ ডটকম’র বিশেষ প্রতিনিধি এবং সাংবাদিক কল্যাণ পরিষদের কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান।
এক যৌথ বিবৃতিতে সাংবাদিক নেতা জি এম সাগর হোসেন বলেন, সারাদেশে প্রান্তিক কৃষকদের ভাগ্য নিয়ে এবং সার ডিলার নিয়োগে যে সিন্ডিকেট ও অনিয়মের জাল বোনা হয়েছিল, কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি তা কঠোর হস্তে দমন করেছে। ৬টি জেলায় এই বিতর্কিত নিয়োগ প্রক্রিয়া স্থগিত করার সিদ্ধান্ত অত্যন্ত সময়োপযোগী এবং প্রশংসনীয়। এই সাহসী পদক্ষেপের মাধ্যমে প্রমাণ হয়েছে যে, বর্তমান সরকার ও সংশ্লিষ্ট কমিটি কৃষকদের অধিকার রক্ষা এবং দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে বদ্ধপরিকর।
তিনি আরও বলেন, সাতক্ষীরা সহ দেশের প্রতিটি অঞ্চলে যেন প্রকৃত ও যোগ্য ব্যবসায়ীরা কোনো প্রকার রাজনৈতিক বা ব্যক্তিস্বার্থের প্রভাব ছাড়া স্বচ্ছ প্রক্রিয়ায় ডিলারশিপ পান, তা নিশ্চিত করতে হবে। কোনো সিন্ডিকেট যেন কৃষকদের সার নিয়ে কৃত্রিম সংকট তৈরি করতে না পারে, সেদিকেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কঠোর নজরদারি রাখার আহ্বান জানান তিনি।
স্থায়ী কমিটির এই ন্যায়নিষ্ঠ ও জনকল্যাণমুখী সিদ্ধান্তের জন্য কমিটির সভাপতি ও সকল সদস্যকে তৃণমূলের সাধারণ জনগণ, কৃষক সমাজ ও সাংবাদিক মহলের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করেন জি এম সাগর হোসেন।
























