ঢাকা ১০:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

যশোরে ডিবির পৃথক অভিযানে ইয়াবাসহ আটক ৪

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৯:২৭:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
  • / ১৮ বার পঠিত

যশোরে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক দুটি অভিযানে ৩৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ চারজনকে আটক করা হয়েছে। সোমবার (২৬ অক্টোবর) বিকেল ও সন্ধ্যায় চৌগাছা এবং কোতোয়ালী মডেল থানা এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।

ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে চৌগাছা উপজেলার ফুলসারা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের আফরা (চন্দ্রপুর) গ্রামে অভিযান চালান ডিবির এসআই কামরুজ্জামানের নেতৃত্বাধীন একটি দল। এ সময় স্থানীয় এক ব্যক্তির বাড়ির সামনের পাকা রাস্তা থেকে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ টিটো মিয়া ওরফে ঘ্যানা টিটো (৪১) এবং মাসুদুর রহমানকে (২৮) আটক করা হয়।

আটক টিটো মিয়া চৌগাছা উপজেলার আফরা (চন্দ্রপুর) গ্রামের বাসিন্দা। অন্যদিকে মাসুদুর রহমান কোতোয়ালী মডেল থানার চুড়ামনকাঠি ইউনিয়নের কমলাপুর গ্রামের বাসিন্দা।

এদিকে, একই দিন সন্ধ্যা ৭টা ১৫ মিনিটের দিকে কোতোয়ালী মডেল থানার চাচড়া ইউনিয়নের সাড়াপোল গ্রামে অভিযান চালায় ডিবির আরেকটি দল। এসআই শিবু মণ্ডলের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে সাড়াপোল বাজারগামী কাঁচা রাস্তা থেকে ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আবু সাঈদ (৪২) ও রুহুল আমিন বিশ্বাসকে (৩৫) আটক করা হয়।

আটক আবু সাঈদ সাড়াপোল গ্রামের এবং রুহুল আমিন বিশ্বাস রূপদিয়া গ্রামের বাসিন্দা। উভয় গ্রামের অবস্থান যশোর সদর উপজেলার চাচড়া ইউনিয়নে।

ডিবি পুলিশ জানায়, পৃথক দুটি অভিযানে মোট ৩৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। আটক চারজনকে মঙ্গলবার (২৭ অক্টোবর) আদালতে পাঠানো হয়েছে।

ট্যাগস :

যশোরে ডিবির পৃথক অভিযানে ইয়াবাসহ আটক ৪

আপডেট সময় : ০৯:২৭:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬