ঢাকা ১০:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
দোয়া কামনা

ঢাকায় চিকিৎসাধীন বর্ষীয়ান সাংবাদিক একরাম-উদ-দৌলা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৯:১২:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
  • / ৬ বার পঠিত

যশোরের বর্ষীয়ান সাংবাদিক, দৈনিক কল্যাণের সম্পাদক ও প্রকাশক এবং যশোর সংবাদপত্র পরিষদের সভাপতি একরাম-উদ-দৌলা অসুস্থ হয়ে ঢাকার ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর দ্রুত সুস্থতা কামনায় পরিবারের পক্ষ থেকে সর্বস্তরের মানুষের কাছে দোয়া চাওয়া হয়েছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. এম. এ. রশীদের তত্ত্বাবধানে চিকিৎসার জন্য তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি হাসপাতালের ৫০৫ নম্বর কেবিনে চিকিৎসাধীন রয়েছেন।

দীর্ঘ সাংবাদিকতা জীবনে যশোরের সংবাদপত্র ও সাংবাদিকতা অঙ্গনে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন একরাম-উদ-দৌলা। তরুণ বয়সে সাংবাদিকতা শুরু করে বিভিন্ন সংবাদপত্রে কাজ করার পর নিজ উদ্যোগে প্রতিষ্ঠা করেন দৈনিক কল্যাণ। ১৯৮৫ সালের ১৫ ফেব্রুয়ারি তিনি পত্রিকাটির সম্পাদনা ও প্রকাশনার দায়িত্ব গ্রহণ করেন। এরপর নানা প্রতিকূলতার মধ্যেও পত্রিকাটির প্রকাশনা অব্যাহত রাখেন। যশোরের স্থানীয় সংবাদপত্র অঙ্গনে দৈনিক কল্যাণের অবস্থান সুদৃঢ় করতে তাঁর দীর্ঘদিনের শ্রম, নিষ্ঠা ও নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

সাংবাদিকতার পাশাপাশি পেশাগত সংগঠন, সাংবাদিকদের অধিকার প্রতিষ্ঠা এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডেও সক্রিয় ভূমিকা পালন করেছেন তিনি। মহান মুক্তিযুদ্ধেও তাঁর অংশগ্রহণের ইতিহাস রয়েছে।

একরাম-উদ-দৌলার অসুস্থতার খবর ছড়িয়ে পড়লে যশোরের সাংবাদিক, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিদের মধ্যে উদ্বেগ দেখা দেয়। তাঁর দ্রুত সুস্থতা কামনা করেছেন সহকর্মী, শুভানুধ্যায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

পরিবারের সদস্যরা জানিয়েছেন, বর্ষীয়ান এই সাংবাদিকের দ্রুত আরোগ্য কামনায় তাঁরা সবার কাছে দোয়া প্রার্থনা করছেন। তিনি যেন দ্রুত সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারেন, সেই প্রত্যাশা তাঁদের।

ট্যাগস :

দোয়া কামনা

ঢাকায় চিকিৎসাধীন বর্ষীয়ান সাংবাদিক একরাম-উদ-দৌলা

আপডেট সময় : ০৯:১২:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬