তরিকুল ইসলামের স্মরণসভা সফল করতে শার্শায় ছাত্রদলের প্রস্তুতি
- আপডেট সময় : ০৫:২২:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
- / ৩০ বার পঠিত

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির প্রয়াত সদস্য, সাবেক মন্ত্রী ও আধুনিক যশোরের উন্নয়নের অন্যতম রূপকার জননেতা তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আগামী ২০ নভেম্বর যশোর জেলা বিএনপির আয়োজিত স্মরণসভা সফল করতে শার্শায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুর ১২টায় শার্শা উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে উপজেলা ও বেনাপোল পৌর ছাত্রদলের নেতাকর্মীদের অংশগ্রহণে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন যশোর জেলা ছাত্রদলের আহ্বায়ক কামরুজ্জামান বাপ্পি। বিশেষ অতিথি ছিলেন জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রবিউল ইসলাম টিপু। শার্শা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শরিফুল ইসলাম চয়নের সভাপতিত্বে সভাটি সঞ্চালনা করেন উপজেলা ছাত্রদলের সদস্যসচিব সবুজ হোসেন খান।
এ সময় উপস্থিত ছিলেন বেনাপোল পৌর ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম আরিফ, সদস্যসচিব ইশতিয়াক আহমেদ শাওন, শার্শা উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাইমিনুল সাগর, জিয়া, আসাদ, বিপ্লব, শাওন, মহসিন, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহসভাপতি মুন্নি ইসলামসহ উপজেলা ও পৌর ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
সভায় আগামী ২০ নভেম্বর যশোর জেলা বিএনপির স্মরণসভায় শার্শা উপজেলা ও বেনাপোল পৌর ছাত্রদলের সর্বোচ্চ অংশগ্রহণ নিশ্চিত করা এবং কর্মসূচি সফল করতে সাংগঠনিক প্রস্তুতি ও করণীয় বিষয়ে আলোচনা করা হয়। নেতাকর্মীরা স্মরণসভাকে সফল করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
























