ঢাকা ১১:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

দুই মাদক মামলায় দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি যশোরে গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০২:৫৬:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
  • / ২০ বার পঠিত

ঢাকার আশুলিয়া থানার পৃথক দুটি মাদক মামলায় দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি আরিফুল ইসলাম ওরফে আবু তাহেরকে (৩৫) যশোরের বাঘারপাড়া থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৫ আগস্ট) বাঘারপাড়া উপজেলার কেশবপুর গ্রামে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। খাজুরা পুলিশ ক্যাম্পের এসআই ফিরোজের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। গ্রেপ্তার আরিফুল ইসলাম কেশবপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে।

পুলিশ জানায়, আরিফুল ইসলাম আশুলিয়া থানার একটি মাদক মামলায় তিন বছরের সশ্রম কারাদণ্ড এবং একই থানার অপর একটি মাদক মামলায় ছয় মাসের কারাদণ্ডে দণ্ডিত হন। দণ্ডাদেশের পর তিনি দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন।

গোপন সংবাদের ভিত্তিতে তাঁর অবস্থান শনাক্ত করে খাজুরা পুলিশ ক্যাম্পের একটি দল অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে। অভিযানে এএসআই আশিকুর, এএসআই মিজানুরসহ পুলিশের অন্য সদস্যরা অংশ নেন।

গ্রেপ্তারের পর আরিফুল ইসলামের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ট্যাগস :

দুই মাদক মামলায় দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি যশোরে গ্রেপ্তার

আপডেট সময় : ০২:৫৬:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬